সারাদেশে একই দামে মিলবে ব্রডব্যান্ড ইন্টারনেট
শহর ছাড়িয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট এখন ইউনিয়ন পর্যায়ে তথা গ্রামেও পৌঁছে গেছে। তবে মান ও দামের দিক থেকে অনেক তারতম্য রয়েছে। গ্রাম ও শহরে ইন্টারনেটের দামের তারতম্য নিরসনে পদক্ষেপ নিচ্ছে বিটিআরসি।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার জানিয়েছেন, সারাদেশের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম একই থাকবে। প্রত্যন্ত এলাকাসহ পুরো দেশ ‘এক দেশ এক রেট’ ট্যারিফের আওতায় আসছে।
২০১৯ সালের ১২ মার্চ ‘ডিজিটাল সেবায় ট্রান্সমিশন নেটওয়ার্ক: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছিলেন, ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেট সহজলভ্য করতে ‘এক দেশ এক রেট’ নীতি অনুসরণ করতে হবে। প্রত্যন্ত এলাকার মানুষের জন্য ইন্টারনেটের পৃথক রেট গ্রহণযোগ্য হতে পারে না।
এদিকে চলতি বছরেই দেশের সাড়ে চার হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড পৌঁছে দিচ্ছে সরকার। বর্তমানে দেশের প্রায় তিন হাজার ৮০০ ইউনিয়নে এরই মধ্যে হাই-স্পিড ফাইবার অপটিক ক্যাবল কানেক্টিভিটি পৌঁছে গেছে।
আলম / আলম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা