ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

ফ‍্যাসিস্টের পৃষ্ঠপোষকতায় এখন ও বহাল তবিয়তে সহজ ডট.কম ও এস এ কর্পোরেশন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৭-২০২৬ রাত ৯:৮

অনলাইন টিকেটিং সার্ভিস সহজ ডট কমের ভয়াবহ প্রতারণায় চরম দুর্ভোগে পড়েছিলো কুরবানীর ঈদে বাড়ি ফেরা অসংখ‍্য মানুষ।

বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং ব্যবস্থার চরম অব্যবস্থাপনা এবং অনলাইনে ই-টিকেটিং  সিস্টেমের আড়ালে পরিচালিত অপরাধমূলক সিন্ডিকেট সম্পর্কে জানা নেই খুব কম মানুষ আছে। সহজ-সিনেসিস’ জয়েন্ট ভেঞ্চার (JV)-এর অধীনে পরিচালিত ই-টিকিটিং ব্যবস্থাটি বর্তমানে কেবল অকার্যকর নয়, বরং সাধারণ যাত্রীদের পকেট কাটার একটি ডিজিটাল অস্ত্র এবং কালোবাজারিদের প্রধান কেন্দ্রস্থলে পরিণত হয়েছে।

সবচেয়ে ভয়াবহ ও উদ্বেগজনক বিষয় হলো পরিকল্পিত ব্যর্থতা' এবং 'ডিজিটাল সিন্ডিকেটে কৃত্রিম সংকট তৈরি করে অবৈধ উপায়ে লক্ষ গ্রাহকের অর্থ লুটিয়ে নেওয়াই প্রতিষ্ঠানটির মূললক্ষ‍্য। 

শেখ হাসিনার তৃতীয় মেয়াদে রেলমন্ত্রী ছিলেন নূরুল ইসলাম সুজন ২০১৯ সালে দায়িত্ব গ্রহণের পর তিনি রেলকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন। তবে পাঁচ বছর ধরে প্রায় প্রতিটি ক্ষেত্রে করেছেন বিপরীত কাজ। ওই সময়ে একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়েছে রেলপথ মন্ত্রণালয়। অনিয়ম, দুর্নীতি আর ক্ষমতার চরম অপব্যবহার মিলিয়ে নূরুল ইসলাম সুজন নিজেই রেলের ‘কালো বিড়াল’ হয়ে উঠেছিলেন।

রেলের মহা বড় দুই সিন্ডিকেট তমা ম‍্যাক্স অনেকটা দূরে সরে গেলেও পাহাড় পরিমান অভিযোগ নিয়ে এখন ও অদৃষ্ঠ এক খুঁটির জোরে টিকে আছেন ফ‍্যাসিস্টের দোসর 
এস এ কর্পোরেশন ও সিলভার জুবিলী লিমিটেডসহ নানা ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহ আলম। যিনি রেলওয়ে পূর্বাঞ্চলের ‘অলিখিত রাজা’। গত ১৫ বছর আওয়ামীলীগ সরকারের একজন ডোনার ছিলেন তিনি,সেই দলের নেতাদের সখ্যতায় রেল অঙ্গনে করেছেন নানা অপকর্ম।

বিগত আওয়ামীলীগ সরকারের আমলে যেকজন রেলমন্ত্রী ছিলেন তাদের ঘনিষ্ঠজন ছিলেন শাহ আলম। যার সুবাদে রেলওয়ে পূর্বাঞ্চলের লিজ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, স্ক্র্যাপ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য, সবই নিয়ন্ত্রণ করেছেন নিজ হাতে, এখনো সেই আধিপত্য ধরে রেখেছেন। রেলের একচ্ছত্র আধিপত্য নিয়ন্ত্রণে রাখতে গড়ে তুলেছেন নিজস্ব বাহিনীও। যে সরকার ক্ষমতায় আসুক ওই সরকারের প্রভাবশালী মন্ত্রী-সচিব ও মহাপরিচালকে ম্যানেজ করেই রেলের আধিপত্য ধরে রাখেন তিনি। তাছাড়া তার বিরুদ্ধে রেলের শত-শত একর জায়গা দখলের অভিযোগ দীর্ঘদিনের। শাহআলম যিনি ফ‍্যাসিস্ট সরকারের আমলে এক চাটিয়া রেলওয়ের বিভিন্ন ঠিকাদারি কাজগুলো একাই বাগিয়ে নিয়েছেন। তমা ও মেক্সের পর রেলের কালো বিড়াল বলা হয় এই শাহআলমকে।নিজ  স্ত্রী ও মেয়েদের নামে একাধিক কোম্পানি খুলে রেলের ১৩ টি রুটে ক‍্যাটারিং এর কাজ করেন শাহআলম। পূর্বাঞ্চল রেলের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে শাহ আলম ব্যবসায়িক পাটনা হিসেবে দলে টানেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হেলাল আকবর চৌধুরী বাবর কে। এই প্রভাবশালী নেতার মাধ্যমে রেলওয়ে কর্মকর্তাদের ভয় ভীতি দেখিয়ে শাহ আলম সিন্ডিকেটের কথামতো কাজ করতে বাধ্য করানো হয়।

যে প্রতিষ্ঠানটি রেলওয়ের টিকিট স্বচ্ছতার সাথে বিক্রির জন্য দায়িত্বপ্রাপ্ত, সেই ‘সহজ’-এর কর্মীরাই খোদ টিকিট কালোবাজারির অভিযোগে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন যাহা বিভিন্ন গনমাধ‍্যমে ঢালাও ভাবে প্রচার হয়েছে। তবুও থেকে নেই সহজ ডট কম এর প্রতারণা।

নামপ্রকাশে অনুচ্ছুক সহজ ডট কম এর এক কর্মকর্তা জানান  প্রতিদিন সহজ ডট কম থেকে ২ লাখ থেকে ৩ লাখ গ্রাহক টিকেট কিনেন অনলাইনে সহজ ডট কম এর সার্ভার থেকে । ঈদ সহ বিভিন্ন ছুটির দিনে তা হয় দ্বিগুন। যদিও সহজ ডট কমের নিজস্ব সার্ভারে টিকেট বিক্রিয় সকল তথ‍্য থাকলে ও সরকার’কে দেখানো তার চার ভাগের একভাগ । সর্বনিম্ম টিকেটের মূল‍্য ৩০০ টাকা সর্বোচ্চ টিকেটের মূল‍্য ২২০০ টাকা।

যাতে করে সরকার প্রতিনিয়ত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সহজ ডট কম থেকে। বিষয়টি এনবিআর সহ সরকারী রাজস্ব আদায়ের কর্তৃপক্ষ তদন্ত করলে বেরিয়ে আসবে। লাগামহীন দুর্নীতি ও অতিরিক্ত চার্জে নাকাল সারা দেশবাসী। সহজের পুরো সিন্ডিকেটটি বিগত স্বৈরাচারী শাসনামলের বিশেষ আশীর্বাদপুষ্ট এবং দোসরদের সহযোগিতায় গড়ে উঠেছিল। 

ফ‍্যাসিস্টের আমলে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত রাজনৈতিক বোল্ট পাল্টিয়ে নতুন করে প্রভাব খাটিয়ে  রেলওয়ের মতো সংবেদনশীল খাতের একচেটিয়া নিয়ন্ত্রণ কিভাবে দেওয়া হয়েছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছে অনেকে।

বর্তমান পরিস্থিতিতে রেলওয়ের মর্যাদা ও জনস্বার্থ রক্ষায় খুব দ্রুত সময়ে গুরুত্ব পদক্ষেপসমূহ গ্রহণ করা রাজধানীবাসীসহ দেশের আপামর জনগন’কে রক্ষার জোর দাবি জানাচ্ছে সচেতন মহল।তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা ও জরুরী।

 রাজনৈতিক সিন্ডিকেট চিহ্নিতকরণ বিগত সরকারের আমলে এই প্রতিষ্ঠানটিকে একক নিয়ন্ত্রণ দেওয়ার পেছনে কার কার রাজনৈতিক মদদ ছিল, তা খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। বিকল্প স্বচ্ছ প্ল্যাটফর্ম দুর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে পরিচালিত একটি টিকিটিং ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে সাধারণ যাত্রীরা কোনো সিন্ডিকেটের কাছে জিম্মি থাকতে না  হয়।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক এবং রেল বিশেষজ্ঞ ড. হাদিউজ্জামান বলেন,রেলওয়ে সাধারণ মানুষের যাতায়াতের মাধ্যম হওয়া উচিত কোনো রাজনৈতিক দলের সুবিধাভোগীদের ব্যবসার জায়গা রেলওয়ে হওয়া উচিত নয়।সকল ডিজিটাল সিন্ডিকেট ভেঙে রেলওয়ে জনগনের সহজলভ‍্য ও নিরাপদ যাতায়ত মাধ‍্যম করতে হবে তা না পারলে  রেলওয়ের প্রতি জনমনে যে অনাস্থা তৈরি হয়েছে, তা কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে না।সেই সাথে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

গ্রাহকের অভিযোগের বিষয়ে জানতে সহজ ডট কমের দায়িত্বশীল একাধিক ব্যক্তিকে ফোন করা হলেও কেউ ফোন ধরেনি। এছাড়াও এসআর কর্পোরেশনের অভিযোগের বিষয়ে শাহআলম’কে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেন নি।

এমএসএম / এমএসএম

পরিষ্কার-পরিচ্ছন্নতায় শিক্ষক-শিক্ষার্থী সহ সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান বিএনপি নেতা আফাজ উদ্দিনের

ফ‍্যাসিস্টের পৃষ্ঠপোষকতায় এখন ও বহাল তবিয়তে সহজ ডট.কম ও এস এ কর্পোরেশন

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সন্ত্রাস বিরোধী আইনে হাজী জহির গ্রেফতার

শিশুর প্রতি সহিংসতা ও রাফির মৃত্যু: আমাদের করণীয় ও সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মির্জা ফখরুলের সঙ্গে পদবঞ্চিত যুবদল নেতাদের সাক্ষাৎ

মগবাজারে আয়াত ফ্যাশনের নতুন আউটলেটের উদ্বোধন

দেশের ইতিহাসে সর্ববৃহৎ শিশার চালান জব্দ করেছে ডিএনসি

ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত মল্লিক মো. মাঝহারুল ইসলাম

দুবাইফেরত বিমানের কার্গো হোলে প্রায় ৪৫ কোটি টাকা স্বর্ণের বার উদ্ধার

পল্লবীতে যুবক ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি, নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে জিডি

ধানমন্ডি কাকলি হাই স্কুল এলাকার বখাটেদের ছত্রভঙ্গ, অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান

৩৬ জুলাই উদযাপন ২০২৬’ উপলক্ষে এনডিএফ-এর মাসব্যাপী জাতীয় কর্মসূচি ঘোষণা