ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষোভ ঝেড়েছেন রিজভীও বড় ভাই

বিএনপি নেতা হওয়ায় পদোন্নতিবঞ্চিত যুগ্ম সচিব রথীন্দ্রনাথ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৭-২০২৬ রাত ১১:৪০

সরকারি চাকরিতে কর্মদক্ষতা ও সততার জন্য প্রশংসিত হলেও কেবল রাজনৈতিক কারণে প্রাপ্য মূল্যায়ন ও পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব রথীন্দ্রনাথ দত্ত। 

২০তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তার ঘনিষ্ঠজন ও শুভানুধ্যায়ীদের দাবি, অতীতে দল, মত, ধর্ম কিংবা সামাজিক পরিচয়ের বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের কল্যাণে কাজ করলেও রাজনৈতিক বাস্তবতায় তাকে কাঙ্ক্ষিত মূল্যায়ন করা হয়নি।

প্রশাসনে তার চেয়ে জুনিয়র অনেক কর্মকর্তা গুরুত্বপূর্ণ পদে উন্নীত হলেও রথীন্দ্রনাথ দত্ত যুগ্ম সচিব পদেই রয়ে যান।

সম্প্রতি বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়েন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

তিনি বলেন, রথীন্দ্রনাথ দত্তের চেয়ে জুনিয়র কর্মকর্তারা সচিব ও জেলা প্রশাসক (ডিসি) পদে উন্নীত হলেও তিনি সেই সুযোগ পাননি।

রিজভী বলেন, রমেশ দত্তের (বিএনপি নেতা) ভাই (রথীন্দ্রনাথ দত্ত) সে একজন সরকারি কর্মকর্তা। তার ভাইয়ের প্রমোশন হয়নি। কোনোভাবেই তাকে ভালো জায়গা দেওয়া হয়নি। 

তার দাবি, বড় ভাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় রথীন্দ্রনাথ দত্ত বৈষম্যের শিকার হন।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল