লৌহজংয়ে নবনিযুক্ত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
নবনিযুক্ত মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লৌহজং উপজেলার বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সমাজসেবক, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে প্রশাসনের আয়োজনে ইউএনও মো. আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ওসমান গনী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কুমারভোগ ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান তালুকদার, কলমা ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল মোতালেব, লৌহজং-তেউটিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, গাওদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, খিদিরপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বেপারী, বৌলতলী ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক শিকদার, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, লৌহজং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক প্রমুখ।
সভায় চলমান মা ইলিশ রক্ষা অভিযান নিয়ে আলোচনায় জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, এ বছর মা ইলিশ শিকারে জেলেরা অপ্রাপ্ত বয়স্ক শিশুদের মাছ শিকারে ব্যবহার করা হচ্ছে। ৮ দিনে আটক ১১২ জন জেলের মধ্যে ৩৭ জনই শিশু। এ বিষয়ে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল আটক শিশু জেলেদের অভিভাবকদের ডেকে সতর্ক করার পরামর্শ দেন।
এমএসএম / জামান
সিংড়ায় পুকুর নিয়ে বিরোধ, গ্রামবাসীর বিরুদ্ধে মামলা দেয়ার অভিযোগ
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ আটক ৮
সংরক্ষিত মহিলা আসনের এমপি সাকিলা ফারজানাকে হাটহাজারীতে সংবর্ধনা
ক্ষেতলালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
পটিয়ায় বসতঘর থেকে দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছে সরকার: এমপি মিলন
নেত্রকোণার মদনে পোনামাছ অবমুক্তকরণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী--টুকু
কেশবপুরে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু নাকি হত্যা
বড়লেখায় পুলিশের অভিযানে ১৩ এয়ারগান উদ্ধার; মামলা ও জব্দ তালিকায় দুই চিত্র
জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের অপচেষ্টা রুখে দিল বিজিবি
পত্নীতলায় হুইল চেয়ার বিতরণ
শিবচরে কাভার্ড ভ্যানের চাপায় নারী ও শিশুসহ ২ জন নিহত আহত ৩
রাণীনগরে সরকারি রাস্তার ইট তুলে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ, আ’লীগ নেতা মজিবর আটক
Link Copied