শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে পশ্চিম আফ্রিকার দুটি জাতের ৩৫ পাখি
সেনেগাল থেকে আনা পশ্চিম আফ্রিকার দুটি জাতের মোট ৩৫টি পাখি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কে আনা হয়েছে। এর মধ্যে ৩০টি পাখি সুস্থ রয়েছে। পাখিগুলো কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাখিগুলো পার্কে আনা হয়। পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান তথ্যটি নিশ্চত করেছেন।
সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, বাংলাদেশ বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ ইউনিটের মাধ্যমে তারা পাখিগুলো পেয়েছেন। জীবাণু ঝুঁকি এড়াতে আমদানী করা পাখিগুলো পার্কের ভেতরেই কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
তিনি জানান, ঢাকার একটি আমদানীকারক প্রতিষ্ঠান অতি সম্প্রতি দুই হাজারের বেশি পাখি আমদানী করে। এর মধ্যে ৫৮টি পাখির অনাপত্তি সনদ না থাকায় সেগুলো হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরে খালাসের অনুমতি পায়নি। কাস্টমসের তত্বাবধানে থাকাকালে প্রচন্ড গরম ও হঠাৎ প্রতিকূল পরিবেশের কারণে প্রায় অর্ধেক সংখ্যক পাখি মারা যায়। তবে পার্কে আনার পর ৩০টি পাখি সুস্থ রয়েছে।
পার্ক সুত্র জানায়, পাখিগুলোর মধ্যে ওয়েস্টার্ণ প্লেইনটেইন ইটার (বিংঃবৎহ ঢ়ষধহঃধরহ বধঃবৎ) ও গ্রীণ ক্রিস্টেড টুরাকো (মৎববহ পৎবংঃবফ ঃঁৎধপড়) জাতের পাখি রয়েছে।
ওয়েস্টার্ণ প্লেইনটেইন ইটার জাতের পাখিগুলো গ্রীষ্মমন্ডলীয় পশ্চিম আফ্রিকার উম্মুক্ত উডল্যান্ড আবাসস্থলের আবাসিক প্রজননকারী। এগুলো দুই বা তিনটি ডিম পাড়ে। এদের লেজ কমপক্ষে ৫০ সে.মি লম্বা হয়ে থাকে। এই প্রজাতির পাখিগুলো বিশেষ করে ডুমুর, বীজ এবং অন্যান্য উদ্ভিজ্জ পদার্থ খেয়ে থাকে। পশ্চিম আফ্রিকায় এরা খুব পরিচিত।
গ্রীণ ক্রিস্টেড টুরাকো গ্রীষ্মমন্ডলীয় পশ্চিম আফ্রিকা বনের পাখি। এ পাখিগুলো উজ্জ্বল সবুজ এবং নীল। চোখের চারপাশ লাল এবং সাদা বর্ণে মোড়ানো। একটি বড় তুরাকো প্রায় ৪০-৪৩ সে.মি লম্বা এবং ওজন ২২৫-২৯০ গ্রাম। এগেুলো রেইন ফরেস্টে বসবাস করতে পছন্দ করে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী