সাবেক স্পিকার ও বিএনপির বর্ষীয়ান নেতা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শোক
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক স্পিকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বর্ষীয়ান নেতা জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোকবার্তায় জিএম কাদের বলেন, "জমির উদ্দিন সরকার ছিলেন একজন সজ্জন, অভিজ্ঞ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী এবং সংসদ সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে পালন করেছেন। দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।"
আইন পেশায় সুনাম ও খ্যাতি অর্জন করায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তাকে পাঁচবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে পাঠান।
তিনি আরও বলেন, "জমির উদ্দিন সরকারের মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, শালীনতা ও দায়িত্বশীল নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।"
মুক্তিযুদ্ধেও তাঁর অবদানের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, ১৯৭১ সালে হাইকোর্টে আইনজীবীদের যে গ্রুপটি মুক্তিযুদ্ধের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন, জমির উদ্দিন সরকার তাদের একজন।
জিএম কাদের মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন, শুভানুধ্যায়ী ও বিএনপির নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকাহত পরিবারকে এই গভীর শোক সহ্য করার শক্তি দান করেন।
এমএসএম / এমএসএম
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত