ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

অর্থের প্রভাব খাটিয়ে বাকাস এর সভা, কর্মরত কর্মচারীদের চাপা ক্ষোভ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৭-২০২৬ দুপুর ৩:৫৭

একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের সংগঠন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট তৃতীয় শ্রেণী কর্মচারী সমিটি (বাকাস) এর নেতারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বহিরাগত নেতা-কর্মীদের নিয়ে মিটিং করায় কর্মকর্তা-কর্মচারীদের মাঝে উত্তেজনা থামছেই না। 
জানা গেছে, গত ৩ জুলাই পুরাতন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ট্যাক্সেস বার হলরুমে উক্ত সভা নিয়ে সংগঠনের সদস্যরা বিভিন্ন অভিযোগ তুলেছেন। তারা বলছেন, অরাজনৈতিক সংগঠনে দলীয় আওয়ামী লীগের লোকজন এবং বাইরের রাজনৈতিক পরিচয়সম্পন্ন লোকজনকে উপস্থিত করানো হয়। 
সংগঠনটি সদস্যরা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে বাকাসের নিবন্ধন ও গঠনতন্ত্র নিয়ে প্রশ্ন থাকলেও এ বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাদের ভাষ্য, যদি সংগঠনটি যথাযথভাবে নিবন্ধিত না হয়ে থাকে, তাহলে আগে সংগঠনকে আইনগত কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া উচিত। প্রকৃত প্রতিনিধিদের উপস্থিতি সীমিত থাকার কারণে বিভিন্ন আঞ্চলিক কমিশনারেটের অনেক সদস্যরা ওই সভায় উপস্থিত ছিলেন না। ফলে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পরিবর্তে ব্যক্তি-কেন্দ্রিক প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে।
নাম প্রকাশ নাা করার শর্তে একজন জানান, নেতৃত্ব অর্জনের পূর্বশর্ত যোগ্যতা, স্বচ্ছতা ও সদস্যদের আস্থা অর্জন। সংগঠনের সংকট, সদস্যদের স্বার্থ ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করাই নেতৃত্বের প্রধান লক্ষ্য। গত বছর জাতীয় রাজস্ব বোর্ড ঐক্য পরিষদের আন্দোলনের সময় সংগঠনের সভাপতি মো. সালেক খান ক্ষতিগ্রস্ত হওয়ার পরও তার পক্ষে সংগঠনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো প্রতিবাদ বা সাংগঠনিক কর্মসূচি নেওয়া হয়নি। ফলে অনেক সদস্য ক্ষোভ প্রকাশ করে করা বলেছেন, সংগঠনের নির্বাচনের আগে গঠনতন্ত্র, নিবন্ধন, সাংগঠনিক শৃঙ্খলা এবং সদস্যদের অধিকার নিশ্চিত করা জরুরি ছিল। উল্লেখিত অভিযোগগুলোর সত্যতা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন সংগঠনের একাদিক সদস্যরা।

এমএসএম / এমএসএম

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)

উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২

পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম

বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল