১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ ও শতভাগ নিয়োগের দাবি
১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল দ্রুত প্রকাশ এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদে যোগ্য প্রার্থীদের শতভাগ নিয়োগ নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক নিবন্ধন প্রত্যাশীরা।
রোববার (১২ জুলাই) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চূড়ান্ত ফল প্রকাশে দীর্ঘসূত্রতার কারণে হাজারো প্রার্থী চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত ফল প্রকাশ করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক নিবন্ধন প্রত্যাশীদের প্রতিনিধি খোরশেদ আলম। এ সময় উপস্থিত ছিলেন মুনিয়া তাসনিম, মিনু আক্তার, মাসুদ রানা, নিপা আক্তার, শাকিল মিয়া ও অনন্যা রানীসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নিবন্ধন প্রত্যাশীরা।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক শিক্ষক পদ শূন্য রয়েছে। কিন্তু নিয়োগ কার্যক্রম বিলম্বিত হওয়ায় একদিকে যেমন যোগ্য প্রার্থীরা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও শিক্ষক সংকটে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার ঝুঁকিতে রয়েছে।
বক্তারা আরও বলেন, দ্রুত ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ এবং শূন্য পদে যোগ্য প্রার্থীদের শতভাগ নিয়োগ নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব অনুধাবন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত শিক্ষক নিবন্ধন প্রত্যাশীরা জানান, দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে তারা শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত রাখবেন।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা