ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

দেশে আসছেন সঞ্জয়, তার আগে এলো গান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ১২:৩০

ফিফা বিশ্বকাপের থিম সং করে আলোচনায় রয়েছেন বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী সঞ্জয়। নোরা ফাতেহির সঙ্গে তার ‘সির সির’ সাড়া জাগিয়েছে বেশ। প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে পারফর্ম করেছেন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে। সবমিলিয়ে সঞ্জয়কে ঘিরে এখন দর্শক-শ্রোতার আগ্রহ চরমে।

এর মধ্যেই খবর এলো, দেশে আসছেন সঞ্জয়। গাইবেন ঢাকার মঞ্চে। তাও আবার বিশ্বকাপের ফাইনালের রাতে। তবে তিনি দেশে আসার আগেই অন্তর্জালে এলো তার নতুন গান ‘কার জন্য’। লোক গানটিতে তার সঙ্গে আছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মাখন মিয়া।

১২ জুলাই কাইনেটিক মিউজিকের ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হয়েছে। এর কথা লিখেছেন জুয়েল মোর্শেদ ও রিয়াজ আলী। সুর-সংগীতে সঞ্জয়। গানে লোকজ সুরের সঙ্গে আধুনিক ইলেকট্রিক মিউজিকের সমন্বয় করেছেন তিনি।

সঞ্জয় জানান, গত বছরের ডিসেম্বরে ঢাকায় এসেছিলেন তিনি। সে সময়ই গানটি করেন। অবশেষে তা প্রকাশ্যে এলো। দেশের লোকগানের ঐতিহ্য বিশ্ব দরবারে উপস্থাপনের লক্ষ্যেই গানটি করেছেন বলে জানান শিল্পী।

এদিকে ১৮ জুলাই দেশে ফিরবেন সঞ্জয়। পরদিন রাজধানীর বনানী পূজা মাঠে অনুষ্ঠিত হবে তার বহুল প্রতীক্ষিত হোমকামিং কনসার্ট। বিশ্বকাপ ফাইনালের আগে রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত চলবে এই বিশেষ পরিবেশনা। এরপর উপস্থিত দর্শকরা জায়ান্ট স্ক্রিনে একসঙ্গে উপভোগ করবেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।

Parna / Parna

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা