ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’, নিশ্চিত করা হবে ন্যায়বিচার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-৭-২০২৬ দুপুর ২:০

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে স্বাগত জানানোর কথা বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তাঁর ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

শেখ হাসিনার ফেরার ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। সরকারের কর্মকাণ্ডের তথ্য জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল।

জাহেদ উর রহমান বলেন, ‘ওনার (শেখ হাসিনা) আসার ব্যাপারে আমরা যেহেতু চেষ্টা করছি, উনি যদি আসেন ওয়েলকাম। আমরা শুরু থেকে একটা কথা বলছি, স্বাগত জানাচ্ছি বলে অনেকে ফটোকার্ড করে বলবেন আমরা ওনাকে খুব...স্বাগত জানাচ্ছি আমরা জাস্টিস, এ কথাটি এক দিন আগেও বলেছি, আমরা তাঁর জন্য জাস্টিস নিশ্চিত করতে চাই, ইনসাফ নিশ্চিত করতে চাই।’

২০২৪ সালে গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তিনি এখনো সেখানে রয়েছেন। সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তাঁর।

২০২৪ সালে জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। তাঁর বিরুদ্ধে আরও মামলা বিচারাধীন। তাঁকে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ সরকার।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, ‘তাঁর (শেখ হাসিনা) মৃত্যুদণ্ড হয়েছে, তিনি আসবেন, তাঁকে যদি আমরা প্রত্যর্পণ করে আনতে পারি, আমরা সেই চেষ্টা করছি।’

বিচার ও দণ্ড কার্যকর নিয়ে উপদেষ্টা বলেন, ‘স্বচ্ছ বিচারের মাধ্যমে সব প্রক্রিয়া চলবে। এ দেশের জনগণ যেটা চায় মৃত্যুদণ্ড যেন বহাল থাকে, কার্যকর হবে, সেটাও জনগণ দেখতে চায়। আর যদি আদালতে তিনি প্রমাণ করতে পারেন তিনি অপরাধী নন, আদালত যদি শেষ পর্যন্ত অন্য শাস্তি দেন অথবা তাঁকে খালাস দেন, সেটাও হবে।’

Parna / Parna

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম

সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন

'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'

পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত

ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই