বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। ফিফা বিশ্বকাপ ২০২৬ নিয়ে নিজের ব্লগে একটি দীর্ঘ পোস্ট লিখেছেন তিনি।
বিশ্বকাপের অন্যায্য সিদ্ধান্তের সমালোচনায় অমিতাভ বচ্চন!
বিশ্বকাপের কারণে তার দৈনন্দিন রুটিন কীভাবে ব্যাহত হচ্ছে, তা নিয়ে শুরুতেই কথা বলেন অমিতাভ বচ্চন।
মাঠের কিছু অন্যায্য সিদ্ধান্তের সমালোচনা করে বলিউডের এই গুণী অভিনেতা বলেন, খেলা দেখতে দেখতে আমাদের যেমন উল্লাস হয়, তেমনি অনুশোচনাও হয়। আমরা চরম যন্ত্রণার সঙ্গে দেখি কীভাবে একজনের জন্য অন্যায্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে আর অন্যজনের জন্য নয়।
চলতি বিশ্বকাপে ফুটবল বিশ্বের অনেক নামকরা ও শক্তিশালী দেশের আকস্মিক বিদায়ে বিস্ময় প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। তিনি লেখেন, অধিকাংশ সুপরিচিত ফুটবল দেশ অত্যন্ত দুঃখের সঙ্গে টুর্নামেন্ট থেকে হেরে বিদায় নিয়েছে, যা সত্যিই আশ্চর্যজনক। কিন্তু আমরা আনন্দিত যে, যেসব দেশ এতদূর আসবে তা কেউ কল্পনাও করেনি, তারা কঠোর লড়াই করে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর উদাহরণ টেনে অমিতাভ বচ্চন তরুণ ফুটবলারদের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, আইপিএলের মতোই ফুটবলাররা সারাবছর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্লাবের হয়ে একে অপরের বিরুদ্ধে খেলে। কিন্তু যখন তারা জাতীয় দলের জন্য একত্রিত হয়, তখন সব ভুলে এক হয়ে যায়। এর জন্য মনের জোর প্রয়োজন।
তিনি আরো যোগ করেন, প্রতিটি বিশ্বকাপেই নতুন প্রতিভা ও কৌশলের বিকাশ ঘটে। আমরা অবাক হয়ে শিখি যে, মাত্র ১৭-১৮ বছর বয়সেই তরুণরা একটি গোটা দেশের প্রতিনিধিত্ব করছে।
পোস্টটি শেষ করার আগে অমিতাভ বচ্চন সময়ের পরিবর্তন নিয়ে তার জীবনবোধ প্রকাশ করেন। তিনি লেখেন, সময় ও বয়সের সঙ্গে সঙ্গে পৃথিবীও বদলায়। এখন নিয়মকানুন ও রীতিনীতিতে এমন সব পরিবর্তন আসছে যা আগে ভাবাই যেত না। আর আমাদের উত্তরসূরিরা এই নতুন নিয়মগুলোকে আপন করে নিচ্ছে।
Parna / Parna
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান