ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

শিল্পকলার বিশেষ আয়োজনে গাইবেন কিংবদন্তি রুনা লায়লা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪-৭-২০২৬ বিকাল ৫:৪

দেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী ১৮ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনের প্রধান মঞ্চে একক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন। বিষয়টি শিল্পকলা একাডেমি ও শিল্পীর ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রে পারিবারিক সফর শেষে দেশে ফিরেছেন রুনা লায়লা। দেশে ফেরার পর থেকেই তিনি এই বিশেষ আয়োজনের প্রস্তুতিতে সময় দিচ্ছেন। দীর্ঘ সংগীতজীবনের নানা সময়ের জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় গান নিয়ে সাজানো হবে এ আয়োজন।

জানা গেছে, অনুষ্ঠানে তিনি প্রায় ১০টি নির্বাচিত গান পরিবেশন করবেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশের বরেণ্য সংগীতশিল্পীদের নিয়ে ধারাবাহিকভাবে একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে আসছে। সেই উদ্যোগের অংশ হিসেবেই এবার আয়োজন করা হয়েছে রুনা লায়লার একক পরিবেশনা। এর আগে একই আয়োজনে অংশ নিয়েছেন সাবিনা ইয়াসমীন ও সৈয়দ আব্দুল হাদী।

অনুষ্ঠানটি নিয়ে রুনা লায়লা বলেন, নতুন প্রজন্মের কাছে বাংলা গানের ঐতিহ্য ও প্রবীণ শিল্পীদের সৃষ্টিকে পৌঁছে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত ইতিবাচক। তিনি জানান, দর্শকদের পছন্দের কিছু গান পরিবেশন করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিল্পকলা একাডেমির মঞ্চে একক সংগীতানুষ্ঠান করতে পারায় তিনি আনন্দিত। দীর্ঘ ছয় দশকেরও বেশি সময়ের পেশাদার সংগীতজীবনে এই মঞ্চে খুব বেশি গান গাওয়ার সুযোগ হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

Parna / Parna

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা