ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

আড়াই ঘণ্টার মহাযজ্ঞ নিয়ে আসছে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ১১:৮

মার্ভেল ভক্তদের জন্য বড় খবর। বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ সিনেমার প্রিমিয়াম ফরম্যাট প্রদর্শনীর টিকিট আগামী ২০ জুলাই থেকে বিক্রি শুরু হবে। মুক্তির প্রায় পাঁচ মাস আগেই এই আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ডিজনি। একইসঙ্গে সিনেমাটির সম্ভাব্য দৈর্ঘ্যও প্রকাশ পেয়েছে। বর্তমানে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’-এর রানটাইম ধরা হয়েছে ১৬৫ মিনিট (২ ঘণ্টা ৪৫ মিনিট)। ফলে এটি ‘ইনফিনিটি ওয়ার’র (১৪৯ মিনিট) চেয়ে দীর্ঘ হলেও ‘এন্ডগেইম’র (১৮১ মিনিট) চেয়ে কিছুটা ছোট হবে। সিনেমায় নতুন ভিলেন ডক্টর ডুম চরিত্রে দেখা যাবে সাবেক আইরন ম্যান তারকা রবার্ট ডাউনি জুনিয়রকে। এ ছাড়া অভিনয়ে রয়েছেন ক্রিস হেমসওয়ার্থ, ক্রিস ইভান্স, অ্যান্থনি ম্যাকি, টম হিডলস্টন, পল রাড, পেড্রো পাস্কাল, ফ্লোরেন্স পিউসহ আরও অনেক তারকা। ধারণা করা হচ্ছে, ২৫ জুলাই সান ডিয়েগো কমিক-কন-এ সিনেমাটির প্রথম পূর্ণাঙ্গ ট্রেলার প্রকাশ করা হবে। অ্যান্থনি ও জো রুসো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৮ ডিসেম্বর।

Parna / Parna

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা