ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’ এবার দেখা যাবে ঘরে বসেই, কবে কোথায় মুক্তি পাবে


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ১:১২

সামান্থা রুথ প্রভুর ক্যারিয়ারে নতুন মাইলফলক হয়ে ওঠা ‘মা ইন্টি বাঙ্গারাম’ এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে। নন্দিনী রেড্ডি পরিচালিত ও রাজ নিদিমোরুর সৃষ্ট এই অ্যাকশন ড্রামা সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে ১০০ কোটির বেশি রুপি আয় করে ইতিহাস গড়েছে। এটি ১০০ কোটি রুপি আয় করা প্রথম নারীপ্রধান তেলেগু চলচ্চিত্র।

কবে ও কোথায় দেখা যাবে

প্রেক্ষাগৃহে মুক্তির ২৮ দিন পর ১৭ জুলাই থেকে সিনেমাটি স্ট্রিমিং হবে জিওহটস্টার–এ। ওটিটি প্ল্যাটফর্মটি ঘোষণা দিয়ে লিখেছে, ‘১৭ জুলাই... দেখো কীভাবে একে একে সবাইকে জবাব দেওয়া হয়। “মা ইন্টি বাঙ্গারাম” ১৭ জুলাই থেকে জিওহটস্টারে।’
তেলেগু সিনেমার ক্ষেত্রে প্রেক্ষাগৃহে মুক্তির চার সপ্তাহ পর ওটিটিতে আসা এখন প্রায় নিয়মে পরিণত হয়েছে। সেই ধারাবাহিকতাই অনুসরণ করছে ‘মা ইন্টি বাঙ্গারাম’।
জিওহটস্টারের তথ্য অনুযায়ী, সিনেমাটি পাওয়া যাবে তেলেগু, তামিল, কন্নড় ও মালয়ালমে। তবে হিন্দি ডাব সংস্করণ থাকছে না।

ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বহু দর্শক হিন্দি সংস্করণ মুক্তির দাবি জানালেও আপাতত সেই পরিকল্পনা নেই।

গল্প কী নিয়ে
‘মা ইন্টি বাঙ্গারাম’–এর কেন্দ্রীয় চরিত্র স্বর্ণা (সামান্থা রুথ প্রভু)। বিয়ের দুই বছর পর প্রথমবার স্বামীর (দিগন্ত মানচালে অভিনীত অনিরুদ্ধ) পরিবারের সঙ্গে থাকতে আসে সে।

নতুন পরিবারে সবার মন জয়ের চেষ্টা করতে গিয়ে স্বর্ণা বারবার তুলনার মুখে পড়ে আরেক পুত্রবধূ অনসূয়ার (শ্রীমুখী) সঙ্গে। ঠিক সেই সময় অতীত থেকে ফিরে আসে করুণা (গুলশন দেবাইয়া) নামের এক ব্যক্তি, যে স্বর্ণার বহুদিনের গোপন সহিংস অতীতের সাক্ষী।

নিজের নতুন পরিবার যেন অতীতের সত্য জানতে না পারে, সে জন্য স্বর্ণা মরিয়া হয়ে ওঠে। কিন্তু পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায়, যেখানে নিজের গোপন পরিচয় রক্ষা করতে তাকে আবারও সহিংসতার পথেই ফিরতে হয়।

কারা অভিনয় করেছেন
সিনেমাটিতে অভিনয় করেছেন সামান্থা রুথ প্রভু, গুলশন দেবাইয়া, দিগন্ত মানচালে, শ্রীমুখী, গৌতমী, মঞ্জুষা মুক্কাভিল্লি। সংগীত পরিচালনা করেছেন সন্তোষ নারায়ণন।

ইতিহাস গড়া সাফল্য
মুক্তির পর সমালোচক ও দর্শকের কাছ থেকেই ইতিবাচক সাড়া পায় ‘মা ইন্টি বাঙ্গারাম’। বিশ্বব্যাপী ১০০ কোটির বেশি রুপি আয় করে এটি তেলেগু চলচ্চিত্রে নতুন ইতিহাস তৈরি করেছে।

এই সাফল্যের পর সামান্থা এক সাক্ষাৎকারে জানান, মুক্তির আগে এক প্রদর্শক তাঁকে বলেছিলেন, ‘নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে কে আসবে? বড় নায়কের সিনেমায় থাকলে মানুষ আসে, কিন্তু শুধু একজন নায়িকাকে কেন্দ্র করে বানানো ছবি কেউ দেখবে না।’ কিন্তু মুক্তির পর সেটা ভুল প্রমাণ করেছেন সামান্থা।

Parna / Parna

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’