ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিজয়ের পর রাজনীতিতে আসছেন জুনিয়র এনটিআর?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫-৭-২০২৬ দুপুর ১:২০

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন সুপারস্টার থালাপতি বিজয়। রাজনৈতিক দল গঠন করে প্রথম নির্বাচনেই জয়ী হয়ে মুখ্যমন্ত্রীর আসনে এই অভিনেতা।

এবার কি বিজয়ের পথ অনুসরণ রাজনীতিতে পা রাখছেন দক্ষিণী সিনেমার আরেক তারকা জুনিয়র এনটিআর।?

অন্ধ্রপ্রদেশের রাজনীতির সঙ্গে তেলুগু অভিনেতা জুনিয়র এনটিআরের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের।

সম্প্রতি খবর ছড়ায়, তিনি খুব শিগগিরই রাজনীতিতে যোগ দেবেন। তবে মঙ্গলবার (১৪ মে) তার অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, এই খবর ঠিক নয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘র এনটিআর’ নামে একটি সংগঠন ‘ওরু ভাডা’ নামে একটি অনুষ্ঠান করতে চলেছে। বিবৃতিতে বলা হয়, আমাদের নজরে এসেছে যে ‘র এনটিআর’ নামে একটি সংগঠন এমন কিছু কাজ করছে, যাতে মনে হতে পারে যে তাদের সঙ্গে জুনিয়র এনটিআরের সম্পর্ক রয়েছে।

বিবৃতিতে স্পষ্ট করে জানানো হয়েছে, তেলুগু তারকা বা তার অফিসের সঙ্গে ‘র এনটিআর’-এর যোগাযোগ নেই। এ ছাড়াও বলা হয়েছে, ওই সংগঠনকে কখনওই জুনিয়র এনটিআরের প্রতিনিধিত্ব করার বা তার হয়ে কোনও বার্তা দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, জুনিয়র এনটিআরকে নিয়ে কোনও সমাজসেবামূলক কাজ, সরকারি ঘোষণা বা অন্য কোনও উদ্যোগ থাকলে, তা শুধুমাত্র জুনিয়র এনটিআর বা তার সহযোগী দলের মাধ্যমেই জানানো হবে।

শেষে তার অফিসের পক্ষ থেকে জানানো হয়, এই বিষয়ে এটিই আমাদের শেষ বিবৃতি। আমরা আশা করি, এর ফলে সব গুজব ও জল্পনার অবসান হবে।

‘র এনটিআর’ নামে একটি সংগঠন, ‘ওরু ভাডা’ নামে একটি উদ্যোগের ঘোষণা করেছে। এই উদ্যোগের মূল ভাবনা জানাতে ১৮ জুলাই সকাল ১০টায় তিরুপতির তাজ হোটেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এরপরই জুনিয়র এনটিআর-এর অনুরাগীরা ধরে নেন, রাজনীতির দিকে পা বাড়াচ্ছেন। তবে জুনিয়র এনটিআরের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এমন কোনও সিদ্ধান্ত তিনি নেননি। 

Parna / Parna

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’