প্রসঙ্গ আর্জেন্টিনার গোল, ওমর সানিকে জয়ের খোঁচা!
বিশ্বকাপ সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনার ফাইনালে ওঠায় সামাজিক মাধ্যমে চিত্রনায়ক ওমর সানী ও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের মধ্যকার মজার বাকযুদ্ধ নতুন মাত্রা পেয়েছে।
আর্জেন্টিনার দুর্দান্ত জয়ের পর ওমর সানীকে ট্যাগ করে ফেসবুকে একটি রসাত্মক পোস্ট দিয়েছেন জয়। সেখানে আলবিসেলেস্তেদের দেওয়া গোলগুলোকে চিত্রনায়িকা মৌসুমীর সেই চাবুকের সঙ্গে তুলনা করেছেন তিনি।
ম্যাচ শেষে ফেসবুকে ওমর সানীকে ট্যাগ দিয়ে শাহরিয়ার নাজিম জয় লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল।’
জয়ের এই পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টটি করার মাত্র এক ঘণ্টার মধ্যে সেখানে হাজারো মন্তব্য দেখা যায়।
মূলত এই চাবুক লড়াইয়ের সূত্রপাত হয়েছিল ব্রাজিল সমর্থক ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে। ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর মন্তব্যকে ঘিরে জয় কৌতুক করার পর পাল্টা জবাবে ওমর সানী ফেসবুকে লিখেছিলেন, জয়কে মারার জন্য তিনি ‘অরিজিনাল চাবুক’ অর্ডার দিয়েছেন। সেই চাবুক তত্ত্বকে টেনে এনেই আর্জেন্টিনা জেতার পর জয় এই নতুন খোঁচাটি দিলেন। যেন বোঝাতে চাইলেন, আর্জেন্টিনার গোলগুলো ঠিক তেমনই নিখুঁত ও জোরালো ছিল, যা কোনো তুলার তৈরি নকল চাবুক নয়, বরং অরিজিনাল চাবুকের মতোই আঘাত করেছে প্রতিপক্ষকে।
জয়ের এই পোস্টের পর নেটিজেনরাও মেতে উঠেছেন চরম রসিকতায়। মন্তব্যঘরে ভক্তরা পুরো ঘটনাকে বেশ উপভোগ করছেন। এক অনুরাগী মন্তব্য করেছেন, ‘এই পোস্টের পরে কি ওমর সানী আবারও আপনাকে আসল চাবুকের ভয় দেখাবে?’ একই মন্তব্য করতে দেখা গেছে আরও অনেককেই।
Parna / Parna
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!