ফেসবুকের মতো ‘ব্লক’ করা যাবে টুইটারেও
জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটার ফেসবুকের মতো ফলোয়ার ব্লক করার অপশন আনছে। টুইটার এটাকে বলছে সফট ব্লক। ফলোয়ারকে সফট ব্লক করতে, ব্যবহারকারীকে তার প্রোফাইলে গিয়ে, ফলোয়ার বাটনে ক্লিক করতে হবে। ফলোয়ারের পাশের থ্রি-ডট মেনুতে ক্লিক করে ‘এই ফলোয়ারকে সরান’ অপশন সিলেক্ট করতে হবে।
যাকে সরানো হল সেই ফলোয়ার এই পরিবর্তন সম্পর্কে অবহিত হবেন না। এটি কাউকে ব্লক করার চেয়ে আলাদা, যা তাদেরকে আপনার টুইট দেখা এবং আপনাকে সরাসরি মেসেজ করা থেকে বিরত রাখবে। টুইটারের নতুন রিমুভ ফলোয়ার ফিচার হল রিমোট আনফলো বাটন, মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্মে আপনার এবং অন্য কারোর মধ্যে কিছুটা দূরত্ব তৈরির একটি সহজ উপায়।
এই ফিচার আসার আগে কারুর অজ্ঞাতে তাকে কারোর ফলোয়ার তালিকা থেকে সরাতে গেলে প্রথমে ব্লক এবং তারপরে আনব্লক করতে হতো। টুইটার আইওএস এবং অ্যানড্রয়েডে নতুন প্রম্পট পরীক্ষা করছে যা ব্যবহারকারীদের উত্তপ্ত হতে পারে এমন কথোপকথনে যাওয়ার আগে সতর্ক করে। টুইটারে ক্রমাগত হয়রানি এবং এর অপব্যবহার কমাতে কোম্পানির নবতম প্রচেষ্টাগুলোর মধ্যে একটি এই প্রম্পট। সম্প্রতি ইনস্টাগ্রাম লিমিটস নামে প্রায় একই রকম একটি ফিচার নিয়ে এসেছে।
প্রীতি / প্রীতি
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা