ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

লন্ডনে প্রথমবার ‘টমি মিয়া’স আইকনিক ডালিউড নাইট অ্যাওয়ার্ড’ ও ইউকে-বাংলাদেশ ট্রেড ফেস্টিভ্যাল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৭-২০২৬ রাত ১১:৩৮

যুক্তরাজ্যের লন্ডনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Tommy Miah's Iconic Dhallywood Night Award-2026’ এবং ‘UK-Bangladesh Trade Festival-2026’। আগামী ২৪, ২৫ ও ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক আয়োজন। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) রাজধানীর বনানী ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের আয়োজন করছে টমি মিয়া হসপিটালিটি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, রাইড এইডজ লিমিটেড, অ্যাড পয়েন্ট, এক্সপ্লোরার গ্লোবাল সামিট-ইউকে এবং পিয়াল হোসেন। সার্বিক সহযোগিতায় রয়েছে লিডার্স ফোরাম বাংলাদেশ ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

সংবাদ সম্মেলনে লিডার্স ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা খন্দকার কবির বলেন, এ ধরনের আন্তর্জাতিক আয়োজন বাংলাদেশের চলচ্চিত্র, সংস্কৃতি ও বাণিজ্যকে বিশ্বপরিসরে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যাবে বলে তিনি আশাবাদী।

আয়োজকদের পক্ষ থেকে পিয়াল হোসেন, আফতাব বিন তমিজ ও নিশাত মৌরি অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরেন এবং আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

পিয়াল হোসেন বলেন, লন্ডনে অনুষ্ঠিতব্য ‘আইকনিক ডালিউড নাইট’ নিয়ে ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন মহলে ব্যাপক সাড়া সৃষ্টি হয়েছে।

ট্রেড ফেস্টিভ্যাল প্রসঙ্গে আফতাব বিন তমিজ বলেন, ‘এ পর্যন্ত বিশ্বের ২৩টি দেশে ৫০টিরও বেশি আন্তর্জাতিক মেলা আয়োজন করেছি। তবে লন্ডনের এই আয়োজন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। আমরা আশা করছি, এটি সবচেয়ে সফল আয়োজনগুলোর একটি হবে।’

আয়োজকদের জানানো হয়, ‘টমি মিয়া’স আইকনিক ডালিউড নাইট অ্যাওয়ার্ড-২০২৬’-এ অংশ নেবেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের তারকারা। তাদের মধ্যে রয়েছেন পূর্ণিমা, অপু বিশ্বাস, ওমর সানি, রিয়াজ, আরেফিন শুভ, আখি আলমগীর, কেয়া পায়েল, তানজিন তিশা, সজল, নিরব, তমা মির্জা, শেরতাজ, আসিফ আহমেদ, আশরাফ বাবু, ডিজে ফারাহ, শান্তা জাহান, তানহা তাসনিয়া, সাজ্জাদ, জামাল হোসেনসহ আরও অনেকে।

আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণেও নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এমএসএম / এমএসএম

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি