এ আর রাহমানের নজরে শুভ-নন্দিতার ‘সাওয়ারিয়া’
সংগীত পরিচালক ও শিল্পী শুভেন্দু দাশ শুভ এবং সানজিদা মাহমুদ নন্দিতার গাওয়া ‘সাওয়ারিয়া’ কভার গানটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান। কিংবদন্তি এই শিল্পীর এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত শুভ-নন্দিতা। তাঁরা এটিকে নিজেদের সংগীতজীবনের অন্যতম বড় স্বীকৃতি হিসেবে দেখছেন।
দেড় বছর আগে ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল চালু করেন শুভ ও নন্দিতা। সেখানে তাঁরা নিয়মিত বাংলা ও বিভিন্ন ভাষার জনপ্রিয় পুরোনো গান নতুন সংগীতায়োজনে কভার করে প্রকাশ করছেন।
এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে এ আর রাহমানের সুর ও সংগীতায়োজনে নির্মিত স্বদেশ চলচ্চিত্রের ‘সাওয়ারিয়া’ গানটি কভার করেন তাঁরা। সম্প্রতি তাঁদের সেই পরিবেশনা এ আর রাহমানের নজরে আসে। এরপর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেন তিনি।এ আর রাহমানের এই স্বীকৃতিতে উচ্ছ্বাস প্রকাশ করে শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘আজ ঘুম থেকে উঠে এক অবাস্তব সুন্দর মুহূর্তের মুখোমুখি হলাম—এ আর রাহমান নিজেই তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আমাদের কভারটি শেয়ার করেছেন। এই উৎসাহের জন্য কৃতজ্ঞ। এই মুহূর্ত আমাদের সঙ্গে চিরকাল থাকবে এবং আরও সৃষ্টি করে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।’
নন্দিতাও নিজের উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘স্বপ্নের মতো এক বাস্তবতায় জেগে ওঠার জন্য এর চেয়ে সুন্দর দিন আর কী হতে পারে!’
শুভ জানান, ছোটবেলা থেকেই এ আর রহমানের গান ও কাজ তাঁর অনুপ্রেরণার অন্যতম উৎস। তাই এমন একজন কিংবদন্তি শিল্পীর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কাজ স্থান পাওয়াকে তিনি জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে দেখছেন। কোনো পূর্বপরিকল্পনা ছাড়াই এক বৃষ্টির দিনে গানটি কভার করে প্রকাশ করেছিলেন তাঁরা। পরে সেটিই এ আর রাহমানের নজরে পড়ে।
এর আগে এক সাক্ষাৎকারে এ আর রাহমান বলেছিলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নতুন প্রতিভার কাজ নিয়মিত অনুসরণ করেন। ভালো লাগলে সেই শিল্পীদের সঙ্গে যোগাযোগও করেন। সেই প্রেক্ষাপটে শুভ মনে করছেন, এ আর রাহমানের এই স্বীকৃতি তাঁদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বাড়াবে।
কোক স্টুডিও বাংলার প্রথম আসরে কাজী নজরুল ইসলামের ‘বুলবুলি’ গান দিয়ে আলোচনায় আসেন সানজিদা মাহমুদ নন্দিতা। গানটির সংগীতায়োজন করেছিলেন শুভেন্দু দাশ শুভ। পরে তাঁদের ‘আড়ালে দুয়ারে মোর’ পরিবেশনাও প্রশংসিত হয়।
দীর্ঘদিনের পরিচয় থেকে গড়ে ওঠা এই জুটি বর্তমানে মৌলিক গান নিয়েও কাজ করছেন। শিগগিরই তাঁদের নতুন মৌলিক গান প্রকাশিত হবে বলে আশা করছেন শুভ ও নন্দিতা।
Parna / Parna
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!