ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

যে ভবিষ্যদ্বাণী সত্যি হলে কপাল পুড়তে পারে আর্জেন্টিনার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ১১:২৩

 

২০২২ কাতার বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যদ্বাণী করে ব্যাপক আলোচনায় আসে জনপ্রিয় ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ইএ স্পোর্টস। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল ঘিরেও তাদের নতুন পূর্বাভাস ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তবে এবার সেই পূর্বাভাস আর্জেন্টিনা সমর্থকদের জন্য খুব একটা স্বস্তির নয়। 

ইএ স্পোর্টসের সিমুলেশন অনুযায়ী, ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা জিততে যাচ্ছে স্পেন। তাদের পূর্বাভাস বলছে, ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে ‘লা রোহা’।

এবারের বিশ্বকাপে প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে স্পেন। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির মধ্যে জমজমাট শিরোপা লড়াইয়ের অপেক্ষায় ভক্তরা।

ফাইনালের আগে প্রকাশিত ইএ স্পোর্টসের পূর্বাভাসকে গুরুত্ব দিয়ে দেখার কারণও রয়েছে। গত চারটি বিশ্বকাপে তাদের অনুমান বাস্তবতার সঙ্গে মিলেছে। ২০১০ সালে স্পেন, ২০১৪ সালে জার্মানি, ২০১৮ সালে ফ্রান্স এবং ২০২২ সালে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে আগেভাগেই পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি, যা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়।   

তবে ইএ স্পোর্টসের ভবিষ্যদ্বাণী সবসময় নির্ভুল ছিল না। ২০০৬ বিশ্বকাপের আগে তারা চেক প্রজাতন্ত্রকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে দেখিয়েছিল। কিন্তু সেই আসরে দলটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর অবশ্য টানা চারটি বিশ্বকাপে তাদের পূর্বাভাস সঠিক হয়েছে।

এ কারণে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে স্পেনকে ঘিরে ইএ স্পোর্টসের এই ভবিষ্যদ্বাণী নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও পরিসংখ্যান, অ্যালগরিদম ও সিমুলেশন একদিকে ঝুঁকলেও ফুটবলের শেষ কথা নির্ধারিত হবে মাঠের লড়াইয়েই।

আগামীকাল রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় রাত ১টায় মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন।

Parna / Parna

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’