ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বাগদান গুঞ্জনের মাঝে নতুন ছবি প্রকাশ পূজা চেরির


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৭-২০২৬ দুপুর ৪:৩৩

ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার বাগদানের গুঞ্জন যখন শোবিজ পাড়ায় তুঙ্গে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে নিজের একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করলেন এই অভিনেত্রী। 

সম্প্রতি ফেসবুক পেজে সেই ছবিগুলো শেয়ার করেছেন পূজা। ছবিতে তাকে সাদা রঙের ওপর সবুজ ও নীল প্রিন্টের একটি স্যালোয়ার কামিজে দেখা গেছে।

প্রকৃতির মাঝে খোলা চুলে তার মিষ্টি হাসি ভক্তদের নজর কেড়েছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিকামিং আ বেটার ভার্সন অব মাইসেলফ, ওয়ান স্মাইল অ্যাট আ টাইম’—অর্থাৎ প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করছেন তিনি। 

পোস্ট করার মাত্র কয়েক মিনিটেই হাজার হাজার প্রতিক্রিয়া পড়েছে। মন্তব্য ঘরেও ভক্তরা ভালোবাসায় ভরিয়ে দিয়েছি অভিনেত্রীকে।তবে এসব ছবির বাইরে পূজাকে নিয়ে এখন শোবিজ পাড়ায় সবচেয়ে বেশি চর্চা চলছে তার বাগদানের গুঞ্জন নিয়ে। গুঞ্জন উঠেছে, অনেকদিন হদরেই বাগদান সেরেছেন নায়িকা। সদ্য সামাজিক মাধ্যমে একটি রহস্যময় স্টোরি এই গুঞ্জনের পালে হাওয়া দেয়। জীবনের নতুন অধ্যায়ে কার সঙ্গে পা রাখতে চলেছেন পূজা, তা নিয়ে ভক্তদের কৌতূহল বাড়ছে সমানতালে।

এ প্রসঙ্গে পূজা চেরিকে মুঠোফোনে বার্তা পাঠানো হলে কোনো সাড়া মেলেনি। তবে বাগদান নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য না পাওয়া গেলেও এর আগে একটি পডকাস্টে অংশ নিয়ে পূজা জানিয়েছিলেন, তিনি বিবাহিত না হলেও পারিবারিকভাবেই তার বাগদান সম্পন্ন হয়েছিল। 

তবে নায়িকা এও স্পষ্ট করেছিলেন, বিয়ে করলে কখনও লুকিয়ে করবেন না, বরং সবাইকে জানিয়েই নতুন জীবনের অধ্যায় শুরু করবেন।

এমএসএম / এমএসএম

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’