গাজীপুরের টঙ্গীতে জুমার নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর নুর আলম শিপন (৪৮) নামের এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৮ জুলাই) টঙ্গী পূর্ব থানায় ভুক্তভোগী ব্যবসায়ী মামলা করেছেন।
নামাজ পড়ে বের হতেই ব্যবসায়ীর ওপর হামলা, থানায় মামলা
মামলার আসামিরা হলেন, কামরুজ্জামান মুন্না (৫৫), কায়েস (৩০), মাসুদ (৪৫), মাসুম (২০), কাইয়ুম (২৫), জোসনা (৪০), মুন্নি (৩৮), নোমান (৩৫), রাজু মাস্টার (৪৫) ও আজিজ (৫৫)।
মামলা সূত্রে জানা যায়, ব্যবসায়ী শিপন অভিযুক্ত কামরুজ্জামান মুন্নার মাধ্যমে স্থানীয় মধুমিতার তিনতলা মসজিদ এলাকার তুরাগ হাউজিং থেকে একটি ফ্ল্যাট কিনেন। পরে মুন্না ও তার সহযোগীরা মিলে ব্যবসায়ীকে ফ্ল্যাটটি বুঝিয়ে না দিয়ে টালবাহানা করতে থাকে। একপর্যায়ে ফ্ল্যাটটি বুঝিয়ে দিতে ব্যবসায়ী শিপনের কাছে অতিরিক্ত টাকা চাঁদা দাবি করে তারা।এরই জের ধরে শুক্রবার ওই এলাকার তিন তলা মসজিদে জুমার নামাজ শেষে বের হতেই পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসায়ী শিপনের ওপর লোহার রড ও এস এস পাইপ দিয়ে অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। এতে গুরুতর আহত হন ব্যবসায়ী। এ সময় তার কাছে নগদ টাকাও ছিনিয়ে নেন হামলাকারীরা।পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর আগে গত ১০ জুলাই অভিযুক্তরা ওই ব্যবসায়ীর ওপর হামলা চালায়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান কালের কণ্ঠকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
Parna / Parna
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা