ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

‘বাবু’ ডাকলেই প্রিয়াঙ্কার হাতের কাজগুলো করে দেন স্বামী নিক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ১০:৩৬

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাসের দাম্পত্যের মিষ্টি রসায়ন প্রায়ই ভক্তদের নজর কাড়ে। এবার নিককে ‘বাবু’ বলে ডাকলেই কী হয়, তা মজার ছলে জানিয়েছেন প্রিয়াঙ্কা।

সম্প্রতি জোনাস ব্রাদার্সের পডকাস্টে নিজেদের সংসারজীবন নিয়ে কথা বলেন প্রিয়াঙ্কা ও নিক। সেখানে প্রিয়াঙ্কার মুখে নিককে ডাকার বিশেষ নাম ‘বাবু’ শুনে বিষয়টি নিয়ে মজা করেন নিকের ভাই কেভিন ও জো জোনাস।

আলাপচারিতায় নিক জানান, প্রিয়াঙ্কা যখন তাকে ‘বাবু’ বলে ডাকেন, তখনই তিনি বুঝতে পারেন, তার কাছে কোনো না কোনো সাহায্য চাওয়া হচ্ছে। প্রিয়াঙ্কা মজা করে বলেন, ‘নিক বাড়িতে থাকলে আমার হাত কাজ করে না। তখন শুধু বলি, “বাবু।”’

এরপর নিজের দৈনন্দিন জীবনের কয়েকটি উদাহরণও দেন অভিনেত্রী। তিনি বলেন, ‘বাবু, রিমোট কাজ করছে না’, ‘বাবু, ইন্টারনেট কাজ করছে না’—এমনকি কখনও ‘আমাকে একটু পানীয় এনে দেবে?’ বলেও নিককে ডাকেন তিনি।

প্রিয়াঙ্কার এমন আবদারের জবাবে নিকও মজা করে বলেন, ‘আমি যখন এটা শুনি, তখন বলি, “হ্যাঁ।”’ দম্পতির এই মজার রসায়ন শুনে কেভিন ও জো জোনাসও হাসিতে যোগ দেন। তারা বলেন, ‘আমরা এটা ভালোবাসি। প্রত্যেকের সম্পর্কের নিজস্ব ধরন থাকে। এটা দেখতে ভালো লাগে।’

এ সময় নিকের প্রতি ভালোবাসা প্রকাশ করে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি এই সম্পর্কের জন্য খুবই কৃতজ্ঞ। আমি তোমাকে ভালোবাসি, নিক।’

২০১৮ সালের ডিসেম্বরে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। 

Parna / Parna

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’