ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজের টাকায় সিনেমা বানিয়ে সেরা হলেন অঞ্জন দত্ত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৭-২০২৬ দুপুর ১০:৪৯

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘সেরা বাংলা ছবি’র মর্যাদা পেয়েছে প্রখ্যাত নির্মাতা ও অভিনেতা অঞ্জন দত্তের ‘চালচিত্র এখন’। কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের জন্মশতবার্ষিকী উপলক্ষে নির্মিত এই ছবিটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পর দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হওয়ার পর এবার ভারতের রাষ্ট্রীয় এই সর্বোচ্চ সম্মাননা লাভ করল। 

চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি এর প্রযোজনা এবং মৃণাল সেনের কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ও করেছেন অঞ্জন দত্ত নিজেই। তার সঙ্গে সহ-প্রযোজক হিসেবে ছিলেন তার পুত্র ও সংগীতশিল্পী নীল দত্ত। প্রেক্ষাগৃহে মুক্তির আর্থিক সীমাবদ্ধতা থাকায় বিশ্বব্যাপী বড় পরিসরের দর্শকের কাছে পৌঁছাতে ছবিটি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হয়েছিল। 

পুরস্কার প্রাপ্তির পর ভারতীয় সংবাদ মাধ্যম 'এই সময় অনলাইন'-এ নিজের আবেগ প্রকাশ করেন অঞ্জন দত্ত। তার কথায়, 'ভীষণ আনন্দ হচ্ছে। নিজেরাই টাকা দিয়ে তৈরি করেছি। দেশ-বিদেশের নানা ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি বেশ কিছু পুরস্কার পেয়েছে। তবে জাতীয় পুরস্কারের তো একটা আলাদা মাহাত্ম্য রয়েছে।'

 

মৃণাল সেন ও অঞ্জন দত্তের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের গভীর রসায়নকে উপজীব্য করে নির্মিত ‘চালচিত্র এখন’ ২০২৪ সালে মুক্তির পর থেকেই ওটিটি ও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দর্শক ও সমালোচকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।

উল্লেখ্য, গত শনিবার (১৮ জুলাই) নয়াদিল্লিতে ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়। ফিচার, নন-ফিচার ও আঞ্চলিক ভাষার চলচ্চিত্র মিলিয়ে বিভিন্ন ক্যাটাগরিতে দেওয়া হয় পুরস্কার। 

পুরস্কারের প্রধান বিভাগে সেরা চলচ্চিত্র হয়েছে ‘আর্টিকেল ৩৭০’, সেরা পরিচালক রাজকুমার পেরিয়াসামি (অমরান) এবং সেরা নবাগত পরিচালক নির্বাচিত হয়েছেন রণদীপ হুদা (স্বাতন্ত্র্য বীর সাভারকর)। এছাড়া জনপ্রিয় বিনোদনধর্মী ছবি হিসেবে ‘কাল্কি: ২৮৯৮ এডি’ এবং বিশেষ মূল্যবোধের জন্য ‘ক্যাপ্টেন মিলার’ পুরস্কৃত হয়েছে। অন্যদিকে অভিনয় বিভাগে যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন) ও মাম্মুট্টি (ব্রহ্মযুগম) এবং সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম (আর্টিকেল ৩৭০)। আর পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন সঞ্জয় মিশ্র এবং যৌথভাবে সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন সচানা নামিদাস ও রাপশ্রী ভারকাডি। 

Parna / Parna

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’