বাংলাদেশ সংস্কারবাদী পার্টির (বিআরপি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ সংস্কারবাদী পার্টির (বিআরপি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ (১৯ জুলাই ২০২৬) রাজধানীর মিরপুর-১২-এর গ্র্যান্ড প্রিন্স রুফটপের সিগনেচার (ভিআইপি রুম)-এ পার্টির বার্ষিক সম্মেলন-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংস্কারবাদী পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন মোঃ জাহিদ হোসেন পলাশ। এছাড়া উপস্থিত ছিলেন মহাসচিব মোঃ নাজমুল আলম, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম বিশ্বাস, মোঃ হারুনুর রশিদ, রোমানা হক, প্রখর মল্লিক, আবু হেলাল আল মামুন, মোহাম্মদ শাফি, মোহাম্মদ রহিম শেখ, মোঃ আবুল কালাম সরাই, মোহাম্মদ সালেদ মাহমুদ, নূর মোহাম্মদ হাওলাদার চুন্ন, মোঃ মিজানুর রহমান বাবলু, মোঃ শফিকুল ইসলাম মিঠু, শফিকুল ইসলাম, আলীফ হোসেন বিপ্লব, মোঃ ইউনুস মন্ডল, মোহাম্মদ আরিফ হাসন পলাশ, মোঃ সাজ্জাদ হোসেন-সহ বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দলকে সারাদেশে আরও সুসংগঠিত ও জনমুখী হিসেবে প্রতিষ্ঠা, নতুন সদস্য সংগ্রহ, গণমানুষের অধিকার প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গঠনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ সোহেল রানা তাঁর বক্তব্যে বলেন,“বাংলাদেশ সংস্কারবাদী পার্টি বিশ্বাস করে—সংস্কারের মাধ্যমেই দেশের টেকসই উন্নয়ন, সুশাসন এবং জনগণের প্রকৃত ক্ষমতায়ন সম্ভব। জনগণের আস্থা, ঐক্য ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”
সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ দলের মূলনীতি “সংস্কারই মুক্তি, ঐক্যই শক্তি” বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে বাংলাদেশ সংস্কারবাদী পার্টির গণমুখী কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা