সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নে বিলম্বের অভিযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আইন শাখা নিয়ে প্রশ্ন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটি আদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পৌঁছানোর পরও তা বাস্তবায়নে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মন্ত্রণালয়ের আইন শাখার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট পক্ষ।
আদালতের নথি অনুযায়ী, Civil Review Petition No. 41 of 2026 মামলায় আপিল বিভাগের ৭ মে ২০২৬ তারিখের আদেশের সত্যায়িত অনুলিপি ২৪ জুন ২০২৬ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়।
অভিযোগকারী পক্ষের দাবি, আদালতের আদেশ মন্ত্রণালয়ে পৌঁছানোর পরও আইন শাখায় ফাইল নিষ্পত্তি করা হচ্ছে না। তাদের অভিযোগ, আইন শাখার যুগ্মসচিব কামরুজ্জামানের দপ্তরে ফাইল দীর্ঘদিন আটকে থাকায় আদালতের নির্দেশ বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে। একাধিকবার খোঁজ নেওয়া হলেও সন্তোষজনক কোনো অগ্রগতির তথ্য পাওয়া যায়নি বলেও অভিযোগ করা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট যুগ্মসচিব কামরুজ্জামানের বক্তব্য জানতে ফোন করলে তিনি বলেন এটা স্বাস্থ্য অধিদপ্তরের বিষয়। তিনাকে প্রশ্ন করলে কোট তো আপনাদের কাছে পাঠিয়েছে তাহলে অধিদপ্তর কেন ব্যবস্থা নিবে বললে তিনি প্রশ্ন এড়িয়ে যান। একই সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
আইন বিশেষজ্ঞদের মতে, আদালতের আদেশ যথাসময়ে বাস্তবায়ন করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাংবিধানিক ও আইনগত দায়িত্ব। কোনো কারণে বিলম্ব হলে তার যৌক্তিক কারণ জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত, যাতে প্রশাসনের প্রতি জনআস্থা অক্ষুণ্ন থাকে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।
এমএসএম / এমএসএম
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি
মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)
উত্তরায় ১৮ লাখ টাকার মদ-বিয়ারসহ গ্রেপ্তার ২
পরিকল্পিত অপপ্রচার চালিয়ে আমাকে হেয় করার চেষ্টা চলছে: এডিসি শামীম
বায়তুল মোকাররমে শুরু মাসব্যাপী ইসলামী বইমেলা
রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার
ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব
উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু
লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !
রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা