লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপি'র ৫০বছর পূর্তি উদযাপন
"মুজিববর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দুর্যোগ প্রস্তুতি" স্লোগানে ভোলার লালমোহনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)'র ৫০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষের্্যালী, মহড়া ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা'র সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শি নের্তৃত্বে ভূমিকম্পসহ সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমরা সক্ষমতা অর্জন করেছি। জাতির পিতার প্রতিষ্ঠিত সিপিপি কে আরও আধুনিকায়ন করে দেশকে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা এনে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী বের করা হয় এবং পরে দুর্যোগকালীন সময়ে করণীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়।সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, প্রকল্প কর্মকর্তা সোহাগ ঘোষ, ডেপুটি টিম লিডার (সিপিপি লালমোহন) মোঃ এমরানুল হক প্রমূখ।
এমএসএম / এমএসএম
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied