ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন


তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ photo তোফাজ্জল হোসেন শিহাব, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৬-৬-২০২১ রাত ৯:৩৩
মুন্সীগঞ্জে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭)-এর উদ্বোধন করা হয়েছে। রবিবার (৬ জুন) বিকেল ৩টায় মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক সাংসদ আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন। 
 
জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) সুমন দেব বর্মণ এবং জেলা ক্রীড়া বিষয়ক কর্মকর্তা খাদিজা পারভিন। 
 
উদ্বোধনী খেলায় সিরাজদিখান বালক (অনূর্ধ্ব-১৭) বনাম লৌহজং বালক (অনূর্ধ্ব-১৭) খেলা অনুষ্ঠিত হয়। ওই খেলায় টাইব্রেকারে সিরাজদিখান বালক (অনূর্ধ্ব-১৭) দল লৌহজং বালক (অনূর্ধ্ব-১৭) দলকে ৫-৩ গোলে হারিয়ে জয় পায়। অপরদিকে সিরাজদিখান বালিকা (অনূর্ধ্ব-১৭) বনাম লৌহজং বালিকা (অনূর্ধ্ব-১৭) দলকে ২ গোলে হারিয়ে জয়লাভ করে।
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হামিদুর রহমান, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউল ইসলাম চৌধুরী, টঙ্গিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা পারভিন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হূমায়ন কবীর, শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ, পৌর মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লবসহ অনেকে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার