নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ের ইতিহাস গড়েছে স্পেন। স্প্যানিশদের এই অবিস্মরণীয় জয়ে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের পাশাপাশি উল্লাসে ভেসেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনও।পর্দা কাপানো চিত্রতারকারা সামাজিক মাধ্যমে স্পেনের এই ঐতিহাসিক অর্জনকে অভিনন্দনে ভরিয়ে দিয়েছেন। ম্যাচ শেষ হওয়ার পরপরই স্পেনের বিশ্বকাপ জয় উদযাপনে শামিল হন ঢালিউড সুপারস্টার শাকিব খান। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি লেখেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’ অন্যদিকে শাকিবের চিত্রনায়িকা শবনম বুবলীও স্পেনের নৈপুণ্যে মুগ্ধতা প্রকাশ করেছেন। বিজয়ীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বুবলী বলেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ২০২৬ বিশ্বকাপ চ্যাম্পিয়নস।’এছাড়া আরেক জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাসও স্প্যানিশদের অভিনন্দন জানাতে ভুল করেননি। নিজের সোশ্যাল মিডিয়ায় এক সংক্ষিপ্ত বার্তায় তিনি লেখেন, ‘অভিনন্দন স্পেন।’
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর
নতুন সিনেমায় শরিফুল রাজ
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক
ভিকির ‘খলনায়ক’-এ নিশো-তমা-চঞ্চলসহ একঝাঁক তারকা
এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি : আলি ফজল
কেমন জীবন সঙ্গী পছন্দ সাই পল্লবীর?
তিন দেশের চলচ্চিত্র উৎসবে রেজওয়ান সুমিতের ‘মাস্টার’
Link Copied