ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুরে শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ১৩-১০-২০২১ দুপুর ৪:১২

গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া নতুনবাজার (নয়নপুর) এলাকা থেকে  আট বছর বয়সী এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জাফর আহমেদের ভাড়াটিয়া বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশু রাশিদা নেত্রকোণা জেহলার পূর্বধলা উপজেলার আন্দা গ্রামের রাশেদ মিয়ার কন্যা। রাশিদ মিয়া শ্রীপুরের দক্ষিণ ধনুয়া (নয়নপুর) এলাকার জাফর আহমেদের বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় চা-পান বিক্রেতা। 

শিশুর বাবা জাফর আহমেদ জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তার কন্যা রাশিদাকে ঘরে রেখে বাড়ির পাশেই নিজের চা’য়ের দোকানে যান। পৌণে সাতটায় তার দ্বিতীয় স্ত্রী লিপা বাইরে থেকে বাসায় ফিরে ফ্যানের সাথে কন্যা রাশিদার ঝুলন্ত লাশ দেখে চিৎকার করেন। এতে তিনিসহ আশপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন জানান, শিশু কন্যাটিকে শ^াসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করে ঘটনা তদন্ত করা হচ্ছে। কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রসঙ্গত, শিশুর মা শেফালী বেগম জানান, গত ১২ বছর আগে রাশেদ মিয়ার সাথে তার বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তান জন্মলাভ করে। স্বামী জাফর গত সাত মাস আগে আরেকটি বিয়ে করে। এ নিয়ে তার স্বামীর সাথে মনোমালিন্য দেখা দিলে সে বাবার পরিবারে চলে যায়। গত ঈদুল আযহার পর তার কন্যা রাশিদাকে স্কুলে পড়ানোর কথা বলে তার বাবা তার কাছ থেকে নিয়ে যায়। তার সতীন লিপা তার কন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে তিনি দাবী করেন। তবে লিপা ওই অভিযোগ অস্বীকার করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবী জানান।

এমএসএম / এমএসএম

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার