ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মন যেটা চায়, সেটাই করো : কেয়া পায়েল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৭-২০২৬ দুপুর ১১:১০

অভিনয়ে ব্যস্ততা তো লেগেই থাকে। বছরজুড়েই নাটক আসে তার। কিন্তু এত ব্যস্ততার ভিড়ে নিজেকে সময় দিতেও ভুল করেন না কেয়া পায়েল। ফুরসৎ পেলেই ঘুরতে যান নানা দেশে। এই যেমন কিছুদিন আগে ঘুরে এসেছেন পর্যটনের দেশ মালদ্বীপ।
নীলাভ স্বচ্ছল জলের দেশে রোমাঞ্চকর ভ্রমণ সেরেছেন পায়েল। তারই টুকরো কিছু মুহূর্ত দিয়ে একটি ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। আর আজ তা শেয়ার করেছেন ফেসবুকে। ভিডিওতে দেখা যাচ্ছে, কখনো বিশুদ্ধ বাতাস উপভোগ করছেন, কখনো সৈকতে ছুটে বেড়াচ্ছেন তো কখনো প্যারাসেইলিং করছেন তিনি। আবার সমুদ্রের ভেতরে স্কুবা ডাইভিংও করেছেন অভিনেত্রী।
রোমাঞ্চকর এ ভ্রমণে জীবনের স্মরণীয় কিছু স্মৃতি সঞ্চয় করে নিয়েছেন কেয়া পায়েল। ভিডিওটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘মন যেটা চায়, সেটাই করো। জীবন তো একটাই।’কেয়া পায়েলের এ মন্তব্যের সঙ্গে অনেকেই একাত্ম হয়েছেন। তবে কেউ কেউ আবার বিপরীত মন্তব্য করে বলছেন, এরকম ইচ্ছেপূরণের জন্য আর্থিক স্বচ্ছলতাও আবশ্যিক।
গত কিছুদিনে মালদ্বীপ ভ্রমণের অনেক ছবি ও ভিডিও শেয়ার করেছেন পায়েল। তবে আরেকটি ভিডিও ভিন্ন উৎস থেকে ছড়িয়ে পড়েছিল। যেখানে দেখা যায়, মালদ্বীপের একটি অভিজাত রেস্তোরাঁয় পাশাপাশি বসে কেয়া পায়েল ও এক যুবক। সেই যুবককে খাবার ধাইয়ে দিচ্ছিলেন অভিনেত্রী। ভিডিওটি ভাইরাল হয়। গুঞ্জন ওঠে, ওই যুবকের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে আছেন পায়েল। যদিও বিষয়টি নিয়ে খোলাসা করে কিছুই বলেননি অভিনেত্রী।

Aminur / Aminur

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’