ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শিল্পীর শৃঙ্খলাবদ্ধ জীবন জরুরি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২-৭-২০২৬ দুপুর ১১:১২

শর্টকাটে সাফল্য আসে না, সফলতা আসে সময়, ভালো কাজ এবং দর্শকের ভালোবাসার সমন্বয়ে। এ জন্য একজন শিল্পীর জন্য শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন জরুরি বলে মন্তব্য করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। সম্প্রতি আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প আয়োজিত এক অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মিডিয়া ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতি এবং একজন শিল্পীর সফলতার নেপথ্যের কারণ জানান তিনি।  
নিজের ক্যারিয়ারের অভিজ্ঞতা তুলে ধরে মৌ বলেন, শর্টকাট না খুঁজে আমি শুধু আমার কাজ করে গেছি। শর্টকাটে কোনো কিছুরই সাফল্য আসে না। একজন শিল্পী হওয়ার আগে একজন মানুষ হিসেবে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি খুব সুশৃঙ্খল জীবনযাপন করেছি, সেটার ফলও পেয়েছি। জীবনে শৃঙ্খলা না থাকলে কোনো প্রতিশ্রুতি রক্ষা করা সম্ভব নয়। 
শিল্পীদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ। বড় শিল্পীদের উদাহরণ টেনে মৌ বলেন, যাদের তিনি দীর্ঘদিন ধরে সফল হতে দেখেছেন, তাদের প্রায় সবাই অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করেছেন। নিজের পরিবার থেকেই তিনি এই অভ্যাস পেয়েছেন বলেও জানান। প্রবীণ অভিনেতা আজিজুল হাকিমের উদাহরণ দিয়ে মৌ বলেন, তার সঙ্গে কাজ করার সময় তিনি সবসময় পরিকল্পনা অনুযায়ী কাজ করতে দেখেছেন এবং কখনো বিশৃঙ্খল আচরণ লক্ষ করেননি।
বর্তমান সময়ের বিনোদন জগৎ নিয়ে এই তারকা বলেন, এখন আগের তুলনায় সুযোগ অনেক বেড়েছে। যদিও প্রতিযোগিতা অনেক বেশি, তারপরও যারা ভালো কাজ করবেন, তারা শত চ্যানেলের ভিড়েও নিজেদের যোগ্যতায় দর্শকের নজরে আসবেন।
বর্তমান সময়ে টিকটকার থেকে মডেল হচ্ছেন অনেকেই- এই প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে মৌ টিকটকারদের উত্থান ও বিজ্ঞাপনী সংস্থা টিকটকারদের মূল ধারার কাজে নিয়ে আসা প্রসঙ্গে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, যারা টিকটক করছে তারা কেন এবং কীভাবে এই পর্যন্ত পৌঁছাতে পারছে? আপনারা যদি তাদের বিজ্ঞাপনে না নেন, তা হলে কি তারা ওই জায়গায় যেতে পারে? আগে এই প্রশ্নের উত্তর দিন, তারপর বাকিটার আমরা উত্তর দেব।

Aminur / Aminur

‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা?

ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান

‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার