জিএমপির কোনাবাড়ী জোনের সহকারী কমিশনারের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী জোনের নবনিযুক্ত সহকারী কমিশনার সুভাশীষ ধর স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। রোববার (৬ জুন) সন্ধ্যায় সাংবাদিক কার্যালয় গাজীপুরের কোনাবাড়ীতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জিএমপির কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক, দীপ্ত টিভির গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম খান, অনলাইন নিউজ পোর্টাল বর্তমান দেশ-এর নির্বাহী সম্পাদক মো. ইকবাল ইউসুফ, দৈনিক যুগান্তরের কোনাবাড়ী প্রতিনিধি সরকার আব্দুল আলীম, দৈনিক সমকালের কালিয়াকৈর প্রতিনিধি এম তুষারী, বাংলা টিভির কোনাবাড়ী প্রতিনিধি শহীদুল ইসলাম, চলমান বার্তার সহ-সম্পাদক ছাবের বিল্লাহ সুমন, দৈনিক গণজাগরণের স্টাফ রিপোর্টার আমীর হোসেন রিয়েল, আমার বার্তার কোনাবাড়ী প্রতিনিধি আরিফীন রিয়াদ, দৈনিক সকালের সময়ের কোনাবাড়ী প্রতিনিধি মোখলেছুর রহমান, দুরন্ত নিউজের জেলা প্রতিনিধি আল আমিনসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।
এ সময় সাংবাদিক ও স্থানীয়দের সহায়তায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কাশিমপুর-কোনাবাড়ী আঞ্চলিক সড়কের যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ দমনে জোরালো পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন কোনাবাড়ী জোনের নবনিযুক্ত সহকারী কমিশনার সুভাশীষ ধর।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied