ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লৌহজংয়ে দুই মাদক ব্যবসায়ী আটক


লৌহজং প্রতিনিধি photo লৌহজং প্রতিনিধি
প্রকাশিত: ১৩-১০-২০২১ বিকাল ৫:৪
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বুুধবার সকাল ১১টার দিকে উপজেলা মেদিনীমন্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের কেরানিবাড়িতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ। এসময় নাজমুল খান (৩০) ও শাহদাত মোল্লার (২৫) কাছে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট, প্রায় ৫০ গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ গ্রেফতার করা হয়। পরে দুপুরে মুন্সীগঞ্জের মাদক দ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম ভূঁইয়ার সহযোগিতায় আটককৃত দুইজনকে ৬ মাসের কারাদন্ড ও ২ হাজার টাকা জরিমানা করা হয়। সে সাথে আটককৃত মাদক আগুনে পুঁড়ে বিনষ্ট করা হয়। এবং মুন্সীগঞ্জ কোর্ট প্রেরণ করা হয়।
 
গ্রেফতারকৃত নাজমুল খান (৩০) মেদিনীমন্ডল ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের মৃত নাজির খানের পুত্র ও মো. শাহদাত মোল্লা (২৫) একই ইউনিয়নের যশলদিয়া গ্রামের রিয়াজুর মোল্লার পুত্র।
 
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ জানান, জেলা ও উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় লৌহজংয়ের মাদক অভিযানসহ বিভিন্ন বিষয়ে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল মহোদয়ের নিদের্শনায় আমরা উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করছি। সে লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেছি। আমাদের এরকম অভিযান চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ উপজেলায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল