রোদের পরশে পরীমণির তিন ছবি
হাতে নান্দনিক মেহেদির নকশা, শান্ত মুখে রোদের পরশ। চিত্রনায়িকা পরীমণি যেন এক অপার্থিব সৌন্দর্য হয়েই যেন ধরা দিলেন। সাত সকালেই ফেসবুকের স্ক্রিনে তিনটি ক্লোজ-আপ ছবি ভেসে উঠল; আর তাতেই চোখ আটকে গেল ভক্তদের। ছবির সাথে নায়িকার ছোট্ট ক্যাপশন— ‘সানশাইন’।
বাংলাদেশের চলচ্চিত্র পাড়ার অন্যতম চর্চিত নাম পরীমণি। আলোচনা-সমালোচনা যা-ই হোক না কেন, তার রূপের জাদু দর্শকদের মুগ্ধ করতে কখনো ব্যর্থ হয় না। সদ্য ফেসবুকে শেয়ার করা সেই ছবিতে দেখা যায়, এক শান্ত, মনোরম পরিবেশে যেন নিজেকে হারিয়ে ফেলেছেন নায়িকা।
পরিমণির মুখের শান্ত অভিব্যক্তি এবং আধবোজা চোখ দেখে মনে হচ্ছে, মিঠে রোদ নয়, বরং কোনো অদৃশ্য ভালোবাসার উষ্ণতা অনুভব করছেন। তার হাতে দেখা যাচ্ছে নজরকাড়া মেহেদির নকশা। সাথে কমলা-খয়েরি প্রিন্টের পোশাক।
ছবিগুলো পোস্ট করার মাত্র অল্প সময়েই বেশ সাড়া ফেলেছে। মন্তব্যের ঘরে ভক্তরা তাদের মুগ্ধতা প্রকাশ করেছেন। ভক্তদের অনেকেই আবার মেহেদির নকশা নিয়ে প্রশ্ন করেছেন—‘কে এই মেহেদি পরিয়ে দিল?’।
কাজের চেয়ে পরীমণি এখন নিজের এবং সন্তানের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। তবে আপাতত সামাজিক মাধ্যমে এবার তার 'সানকিসড' ফটো নিয়েই আলোচনায় রয়েছেন নায়িকা।
Aminur / Aminur
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!