আমেরিকা ট্যুরে কনা, গাইবেন ১৬ শহরে
২১ জুলাই ঢাকা থেকে আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। তখনই জানিয়েছিলেন, কনসার্টের জন্য এই ট্যুরে যাচ্ছেন। তবে কবে, কোথায় গাইবেন, সেসব রেখেছিলেন গোপন। আজ সেটা প্রকাশ করলেন গায়িকা।
কনার দেওয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে গাইবেন তিনি। তার এই কনসার্ট ট্যুর শুরু হচ্ছে ২৫ জুলাই। আর শেষ হবে ৩ অক্টোবর। অর্থাৎ প্রায় তিন মাস ধরে তিনি দেশটির বিভিন্ন শহরে গান শোনাবেন। দেশের শিল্পীদের মধ্যে এটা অন্যতম দীর্ঘ সংগীত সফর বটে।
কনা যেসব শহরে গাইবেন, তার মধ্যে রয়েছে ইন্ডিয়ানা, মিশিগান, আটলান্টিক সিটি, লস অ্যাঞ্জেলস, ওকলোহামা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বস্টন, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মায়ামি, আটলান্টা, আবেয়া, অ্যারিজোনা ও নিউ ইয়র্ক।
তালিকা প্রকাশ করে কনা লিখেছেন, ‘প্রিয় আমেরিকাবাসী, আমি আসছি তোমাদের শহরে। চলো, একসঙ্গে স্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করি।’ কনা জানান, তার এই ট্যুর আয়োজন করছে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।
কনার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত হয়েছে ‘তোমার হতে চাই’। ১১ জুলাই সিএমভির ইউটিউব চ্যানেলে এসেছে গানটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন সজীব দাস। গানে কনার সঙ্গে দ্বৈত গেয়েছেনও সজীব। এটি ব্যবহৃত হয়েছে রাফাত মজুমদার রিংকুর নাটক ‘ভালোবাসার গল্প’তে।
Aminur / Aminur
হ্যালোইনে কুমড়া নিয়ে মেতেছেন স্পর্শিয়া
পর্দায় অপরাধের গল্প তুলে আনা নির্মাতার রান্নাঘরে মৃত্যু
নেটফ্লিক্সে ‘পাবজি’ সিরিজ, অভিনয়ে ডোনাল্ড গ্লোভার
অভিনয় নয়, ভিন্ন পথে মৌসুমী–ওমর সানীর দুই সন্তান
কমলা শাড়িতে মোহনীয় পরীমনি
গোপন বিয়ে নিয়ে গুঞ্জন উঠেছিল
না ফেরার দেশে ‘সিআইডি’খ্যাত নির্মাতা বিপি সিং
বোরকা পরে বাজার করলাম : শাবনূর
নতুন সিনেমায় শরিফুল রাজ
ছোট্ট শিশুটি এখন ১০০ কোটি টাকার মালিক
ভিকির ‘খলনায়ক’-এ নিশো-তমা-চঞ্চলসহ একঝাঁক তারকা
এত ভালোবাসা পাবো কখনো ভাবিনি : আলি ফজল