সৃজিতের সঙ্গে ইধিকা পালের নতুন যাত্রা
অভিনয়ে প্রতিনিয়ত নতুন সব চরিত্র বেছে নিতে দেখা গেছে ইধিকা পালকে। দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী আরও একবার নতুনরূপে পর্দায় আসছেন; যেখানে তাঁকে দেখা যাবে গোয়েন্দা গল্পের আনকোরা এক চরিত্রে। লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র কানাইচরণকে ঘিরে আবর্তিত হবে ইধিকার নতুন সিনেমার গল্প; যেটি পরিচালনা করছেন কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি।
আনন্দবাজারসহ ভারতের একাধিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, গোয়েন্দা কাহিনিনির্ভর সিনেমা নির্মাণের উদ্দেশ্যে এরই মধ্যে পরিচালক সৃজিত মুখার্জি ‘কানাইচরণ’ সিরিজের সব গল্প পড়ে ফেলেছেন। তার মধ্য থেকে তিনি বেছে নিয়েছেন ‘কালাপানির দিশা’ গল্পটি। তবে সিনেমার নাম ‘কালাপানির দিশা’ রাখবেন কিনা, সে বিষয়টি নিশ্চিত করেননি।
তবে মূল গোয়েন্দা চরিত্রে যে যিশু সেনগুপ্ত অভিনয় করছেন তা জানিয়ে দিয়েছেন পরিচালক নিজে। সেই সঙ্গে নিশ্চিত করেছেন ইধিকা পালের অভিনয়ের বিষয়টি। তবে অভিনেত্রীকে কোন চরিত্রে দেখা যাবে, সে প্রসঙ্গ মুখে কুলুপ এঁটে আছেন সৃজিত। তবে নেটিজেনদের দাবি, ইধিকাকে এবার পর্দায় দেখা যাবে ক্রিকেটারের ভূমিকায়।
সম্প্রতি সিনেমার মহড়ার কিছু ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গেছে, ক্রিকেটের পোশাক পরে আছেন অভিনেত্রী; যা দেখে অনেকের অনুমান, ইধিকার চরিত্রের সঙ্গে জড়িয়ে থাকবে খেলাধুলা।
ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ইধিকা নিজেও একটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘যাত্রা শুরু’ সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত সিনেমার।’ যা দেখে অনেকের কাছে স্পষ্ট হয়েছে, ইধিকাকে নতুন সিনেমায় কোনো চরিত্রে দেখা যাবে।
Aminur / Aminur
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!