ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

ফিট থাকতে চাষাবাদেই ভরসা জয়া আহসানের


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ১১:২৭

বয়স যে কেবলমাত্র একটি সংখ্যা, নিজের ফিটনেস ধরে রেখে তা প্রমাণ করেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে ফিট থাকতে কঠোর জিম বা ডায়েট নয়, বরং নিজের বাগানে সবজি চাষ ও কায়িক পরিশ্রমই মূল ভূমিকা রাখছে বলে জানিয়েছেন তিনি। 
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমেক দেওয়া এক সাক্ষাৎকারে জয়া জানান, নিয়মিত জিম করার প্রতি তার তেমন আগ্রহ নেই। সাধারণত কোনো নতুন সিনেমার শুটিং শুরুর কয়েক মাস আগে প্রয়োজনভেদে পিলাটিজ বা শরীরচর্চা করেন তিনি। তবে, ফিট থাকতে দৈনন্দিন কায়িক শ্রমেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই অভিনেত্রী। 
জয়া বলেন, ‘জিম করা যে দরকার, তা অস্বীকার করি না। কিন্তু নিয়মিত জিম করা হয় না আমার। আসলে যে যার মতো করে ফিট থাকার চেষ্টা করেন। আমি যেমন চাষ করি। সে সময়ে মাটি তৈরি করা থেকে শুরু করে, দরকারে কোদাল দিয়ে মাটি কোপানোর কাজও করি।’
খাওয়া-দাওয়ার ক্ষেত্রেও নিজের বাগানকে প্রাধান্য দেন জয়া। নিজ হাতে ফলানো রাসায়নিকমুক্ত শাকসবজি দিয়েই দৈনন্দিন খাবার রান্না করতে ভালোবাসেন তিনি। তবে মাঝে মাঝে প্রিয় খাবার পিৎজা বা বাইরের খাবার খেলেও তা নিয়ে মানসিক চাপে ভোগেন না এই অভিনেত্রী। তিনি মনে করেন, সুস্থ থাকতে অতিরিক্ত সতর্কতার চেয়ে মাঝে মাঝে নিজের পছন্দের খাবার উপভোগ করাও জরুরি।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, বাগান করা বা মাটির কাজ করা অন্যতম সেরা কায়িক পরিশ্রম। এতে শুধু শরীরের ক্যালোরিই ঝরে না, বরং পেশি মজবুত হয় ও শারীরিক সহনশীলতা বাড়ে। পাশাপাশি খোলা রোদে কাজ করার ফলে শরীরে ভিটামিন 'ডি'-এর ঘাটতি পূরণ হয়। তাছাড়া, প্রকৃতির সান্নিধ্যে কাজ করলে মানসিক চাপ কমানোর হরমোন সক্রিয় হয়, যা সার্বিক মানসিক ও শারীরিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে।

Aminur / Aminur

‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা?

ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান

‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার