সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি
পথচলার প্রায় শুরু থেকেই বরাবরই আলোচনায় থাকেন পরীমনি। তবে সেই আলোচনা তার অভিনীত সিনেমা নয়, বরং ব্যক্তিজীবনের নানা ইস্যুতেই হয় বেশি। আর সেই চর্চার সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার অনুসারীর সংখ্যা অন্যদের চেয়ে বেশি।
যদিও এতদিন দেশের জনপ্রিয় তারকাদের মধ্যে ফেসবুক ফলোয়ারে শীর্ষে ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। এবার তাকেও টপকে গেলেন পরীমনি। বর্তমানে পরীমণির ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে সাকিবের অনুসারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। প্রায় দশ লাখ ফলোয়ারে এগিয়ে আছেন পরী।
বছর তিনেক আগে সাকিব ও পরীর ফেসবুক অনুসারীর সংখ্যা আলোচনায় আসে। পরে ২০২৩-এর আগস্টে ফের এগিয়ে যান সাকিব। এবার সেই ব্যবধান অনেকটা বাড়িয়ে শীর্ষ স্থান দখল করে নিলেন পরীমনি।
আলোচিত এ অভিনেত্রীর ফেসবুক পেজের অনুসারীরাও বেশ সক্রিয়। তার বিভিন্ন পোস্টে সেটার প্রমাণ মেলে। দুদিন আগে নিজের কন্যার একটি ভিডিও পোস্ট করেছেন পরী। সে পোস্টে প্রায় ৯০ হাজার রিঅ্যাকশন এসেছে। এর আগে মিষ্টি রোদে তোলা নিজের তিনটি ছবি পোস্ট করেন পরী। ওই পোস্টের রিঅ্যাকশন ছাড়িয়েছে সাড়ে ৫৬ হাজার।
এছাড়া পেজটিতে সাম্প্রতিক সময়ে যেসব ভিডিও প্রকাশ করেছেন পরী, সেগুলোর ভিউ ১০ লাখ থেকে শুরু করে দেড় কোটিরও বেশি। ১ কোটি ৭০ লাখ ফলোয়ারের বিপরীতে পরীমনি ফলো করেন সাতজনকে। তবে তারা কারা, সেটা আড়াল রেখেছেন অভিনেত্রী।
এদিকে অভিনয়ে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন পরীমনি। বর্তমানে নিজের প্রতিষ্ঠান ‘বডি’ আর সন্তানদের নিয়েই তার ব্যস্ততা। এর বাইরে টুকটাক প্রচারণামূলক কাজ করেন। গত এক দেড়-বছরে একাধিক সিনেমায় তার যুক্ত হওয়ার খবর শোনা গেলেও সেগুলোর কাজের অগ্রগতি জানা যায়নি।
এমএসএম / এমএসএম
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!