ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ক্রিকেটারের প্রেমে মৃণাল!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-৭-২০২৬ দুপুর ১১:২৩

নতুন সম্পর্কের গুঞ্জনে ফের আলোচনায় বলিউড অভিনেত্রী মৃণাল ঠাকুর। নিজের চেয়ে ৯ বছরের ছোট তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জায়সবালের সঙ্গে প্রেমে জড়িয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও ঘিরে এই জল্পনা শুরু হয়েছে। সবকিছুর সূত্রপাত দুজনকে একসঙ্গে একটি ক্যাফেতে দেখা যাওয়ার পরে। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। 
সেখানে দেখা যাচ্ছে- ম্রণাল ঠাকুর এবং যশস্বী জায়সবাল মুম্বাইয়ের বান্দ্রার একটি ক্যাফেতে গিয়েছিলেন। সেখানেই দেখা যায়, যশস্বী ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছেন আর ম্রণাল ভেতরেই রয়েছেন। যশস্বী পাপারাজ্জিদের দিকে হাত নেড়ে হ্যালো বলেন এবং তারপর নিজের গাড়িতে উঠে চলে যান।
ভিডিওটি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে জোর চর্চা। অনেকেই মনে করছেন, দুজনের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। তবে অনেক নেটিজেনরা আবার বলেছেন, ভিডিও থেকে শুধু এটুকুই বোঝা যাচ্ছে যে তারা একই জায়গায় ছিলেন। কেউ কেউ অনুমান করেছেন, হয়ত কোনো বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই তারা একসঙ্গে দেখা করেছিলেন। 
মৃণালের বয়স বর্তমানে ৩৩ এবং যশস্বীর বয়স ২৪। তাই এই ৯ বছরের বয়সের ব্যবধান নিয়েও মন্তব্য করেছেন অনেকে।  যদিও এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত ম্রণাল বা যশস্বী কেউই মুখ খোলেননি। আর তাতে আরও ঘনীভূত হয়েছে তাদের প্রেমের গুঞ্জন। 
ভারতীয় ক্রিকেটের অন্যতম তরুণ খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই নিজের পরিচিতি তৈরি করেছেন যশস্বী জায়সবাল। অন্যদিকে দক্ষিণি চলচ্চিত্রজগতে ও বলিউডে অন্যতম নাম মৃণাল ঠাকুর। 
রুপালি পর্দায় তাকে শেষবার দেখা গেছে ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমায়। ২০২৫ সালের শুরুতে অভিনেতা ধানুসের সঙ্গে মৃণাল ঠাকুরের সম্পর্ক এবং বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। 

Aminur / Aminur

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’