কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকেই করা যাবে অডিও-ভিডিও কল
যারা কম্পিউটারে অ্যাপ ব্যবহার না করে ব্রাউজারে সরাসরি হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন, তাদের জন্য দারুণ সুবিধা নিয়ে এসেছে মেটার এই জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম। এখন থেকে হোয়াটসঅ্যাপ ওয়েব থেকে অডিও-ভিডিও দুধরনের কলই করতে পারবেন। এর জন্য লাগবে না কোনো ডেস্কটপ অ্যাপ্লিকেশন বা আলাদা কোনো ফিচার।
গতকাল মঙ্গলবার এই সুবিধা চালু করে হোয়াটসঅ্যাপ। তারা জানিয়েছে, এই সুবিধাটি ভিন্ন ভিন্ন ডিভাইসে হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও সহজ করতে আনা একগুচ্ছ নতুন হালনাগাদের অংশ।
এক ব্লগ পোস্টে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন ওয়েব কলিং সুবিধা একজনের সঙ্গে বা গ্রুপের মধ্যে দুই ভাবেই ব্যবহার করা যাবে। এ ছাড়া এতে স্ক্রিন শেয়ারিং, রিঅ্যাকশন, কল হিস্ট্রি এবং ‘ফেভারিট’ নম্বরগুলোর কল দেখার জন্য আলাদা ‘কলস’ ট্যাব যুক্ত করা হয়েছে।
ব্লগ পোস্টে আরও বলা হয়, ‘আপনাকে যদি অন্য কারও কম্পিউটার ব্যবহার করতে হয়, কাজের ল্যাপটপে অ্যাপ ডাউনলোডের সুযোগ না থাকে কিংবা ব্রাউজার ব্যবহারে অভ্যস্ত হন, তাহলে ব্যবহৃত ব্রাউজারটি থেকেই আপনি যেকোনো কলে যুক্ত হতে পারবেন।’
ওয়েব কলিংয়ের পাশাপাশি ‘কল ট্রান্সফার’ নামে আরেকটি সুবিধা এনেছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা চলমান একটি গ্রুপ কল মোবাইল ফোন থেকে ডেস্কটপে বা অন্য কোনো ডিভাইসে সহজেই স্থানান্তর করতে পারবেন। এ জন্য কল কেটে আবার নতুন করে যুক্ত হওয়ার প্রয়োজন হবে না।
গ্রুপ কল আরও নিরাপদ ও সহজে পরিচালনার জন্য প্ল্যাটফর্মটি ‘ওয়েটিং রুম’ সুবিধাও চালু করেছে। কোনো কল লিংক তৈরি করার সময় ‘রিকোয়্যার অ্যাপ্রুভাল টু জয়েন’ (যোগ দিতে অনুমোদন প্রয়োজন) অপশন চালু থাকলে, অংশগ্রহণকারীরা একটি ভার্চ্যুয়াল অপেক্ষাকক্ষে থাকবেন। আয়োজক অনুমতি দেওয়ার পরই তাঁরা কলে যোগ দিতে পারবেন।
এ ছাড়া কলের মান উন্নত করতে দুটি প্রযুক্তিগত সুবিধা যুক্ত করা হয়েছে। এর প্রথমটি ‘কুইকএইচডি (QuickHD)’, যা কল শুরু হওয়ার মুহূর্ত থেকেই উচ্চ রেজল্যুশনের (হাই-ডেফিনিশন) ভিডিও নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে।
অন্য সুবিধাটি হলো ‘নয়েজ সাপ্রেশন’। এটি পেছনের অপ্রয়োজনীয় শব্দ কমিয়ে অডিও আরও পরিষ্কার করে। ফলে কোলাহলপূর্ণ বা ব্যস্ত পরিবেশ থেকেও কল করলে ব্যবহারকারীর কণ্ঠ স্পষ্ট শোনা যাবে।
নতুন এসব সুবিধা ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।
Aminur / Aminur
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা