ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বিরতি ভাঙছেন তটিনী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৭-২০২৬ দুপুর ১১:১২

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে নাটকে চাহিদা বাড়ছে তার। ২০২১ সালে ‘হাউজ নং ৯৬’ ধারাবাহিক দিয়ে নাট্যজগতে পদার্পণ করলেও তার ব্যস্ততা এখন একক নাটক নিয়ে। তবে ৫ বছরের বিরতি ভেঙে আবারও ধারাবাহিক নাটকে ফিরছেন তিনি। 
নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ শীর্ষক নতুন ধারাবাহিক নাটকে দেখা যাবে তাকে। এতে তার চরিত্রের নাম ‘নূরজাহান’। 
নির্মাতা জানান, পারিবারিক গল্প কেন্দ্র করেই নির্মিত হচ্ছে নতুন এই ধারাবাহিক। আগামী মাসে এর শুটিং শুরু হবে। পরে নাটকটির সম্প্রচারসূচি জানানো হবে। এর আগে রাজের ‘তোমাদের গল্প’, ‘তোমাদের গল্প-২’ এবং ‘সম্পর্কের গল্প’ নাটকে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন তটিনী। 
তটিনী বলেন, রাজ ভাইয়ের সঙ্গে কাজ করাটা সবসময়ই আনন্দের। তিনি যে ধরনের কাজ করেন, সেরকম কাজে অভিনয় করতে আমি স্বাচ্ছন্দ্যবোধও করি। আশা করছি, এবারের ধারাবাহিক ‘ফিরে আসার গল্প’ও দর্শক পছন্দ করবেন।
সম্প্রতি তটিনী নির্মাতার নতুন নাটক ‘পথহারা’র শুটিংও শেষ করেছেন। অন্যদিকে তটিনীকে সম্প্রতি দেখা গেছে জাকারিয়া সৌখিন পরিচালিত ‘কাজল চোখের মেয়ে’ নাটকে।
ফারহান আহমেদ জোভানের সঙ্গে তার জুটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ইউটিউবে প্রকাশের মাত্র আট দিনেই নাটকটি ১৩ মিলিয়নের বেশি ভিউ অর্জন করেছে। 
সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে তটিনীর আরেক নতুন নাটক ‘অমর প্রেম’। জাহিদুল ইসলাম সুজন পরিচালিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন পার্থ শেখ।
নাটকের পাশাপাশি তটিনীকে নিয়ে সিনেমা নির্মাণের গুঞ্জনও বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছে। বিভিন্ন সময় বড়পর্দায় অভিনয়ের প্রস্তাব পেলেও আপাতত সে পথে হাঁটতে চান না তিনি। তটিনীর ভাষ্য এখন তার পুরো মনোযোগ নাটকে। নিজেকে আরও পরিণত ও প্রস্তুত করে তবেই চলচ্চিত্রে অভিষেক করতে চান এই অভিনেত্রী।

Aminur / Aminur

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’