ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

নিজেকে চিনেছেন শ্রুতি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-৮-২০২৬ দুপুর ১১:৩৯

অভিনেত্রী-গায়িকা শ্রুতি হাসান ভারতীয় চলচ্চিত্রে পা রাখার ১৭ বছর পূর্ণ করেছেন। ২০০৯ সালে হিন্দি সিনেমা ‘লাক’ দিয়ে অভিনয়ে অভিষেক হয় তার। তামিল, তেলুগু ও হিন্দি— তিন ভাষার সিনেমাতেই নিজের ছাপ রেখেছেন তিনি।
প্রায় দেড় যুগের ক্যারিয়ারে ফিরে তাকিয়ে শ্রুতি মনে করেন, চলচ্চিত্র তাকে শুধু অভিনয় কিংবা সিনেমা তৈরির কৌশলই শেখায়নি; বরং নিজেকেও নতুন করে চিনতে শিখিয়েছে। তার মতে, গত ১৭ বছরে নিজের ও কাজ সম্পর্কে এবং সৃজনশীল কাজ সফলভাবে পর্দায় আনতে কত মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন— এসব বিষয়ে অনেক কিছু শিখেছেন তিনি।
তবে তার পথচলা সবসময় মসৃণ ছিল না। ২০১৮ সালে অভিনয় থেকে বিরতি নেওয়া তার জন্য জীবনের গুরুত্বপূর্ণ মোড় হয়ে আসে। তখনকার ব্যক্তিগত সম্পর্কের টানাপড়েনের পাশাপাশি দীর্ঘদিনের উদ্বেগজনিত সমস্যার কথাও জানিয়েছেন তিনি। সেই বিরতিকে নিজেকে নতুন করে আবিষ্কারের সুযোগ হিসেবে দেখেন অভিনেত্রী। তখন ভারত ছেড়ে লন্ডনে একা থেকে সংগীত চর্চা, রান্না করা, কাপড় ধোয়া, জাদুঘরে যাওয়ার অভিজ্ঞতা নিজের সঙ্গে নতুনভাবে পরিচিত হতে সহায়তা করে তাকে। ৪০ বছর বয়সী এই তারকার মতে, তখন ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবার সুযোগ পেয়েছেন।
২০১৮ সালের বিরতির সময় শ্রুতির সঙ্গে থিয়েটার অভিনেতা মাইকেল করসালের সম্পর্ক ছিল। পরে সেটি ভেঙে যায়। এরপর মুম্বাইয়ের ইলাস্ট্রেটর শান্তনু হাজারিকার সঙ্গে কয়েক বছর সম্পর্কে ছিলেন তিনি। ২০২৪ সালের শুরুতে তাদের বিচ্ছেদ হয়। তবে ব্যক্তিজীবনের ওঠানামা শ্রুতির সৃজনশীলতাকে থামাতে পারেনি; বরং নিজের কাজ ও সংগীতের প্রতি আরও মনোযোগী হয়েছেন তিনি।
শ্রুতি এখন নতুন কাজ নিয়ে ব্যস্ত। তামিল সিনেমা ‘ট্রেন’-এ তার বিশেষ উপস্থিতি থাকছে। মাইস্কিন পরিচালিত সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি। পাশাপাশি তেলেগু সিনেমা ‘আকাশমলো ওকা তারা’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এতে প্রধান চরিত্রে রয়েছেন দুলকার সালমানী। এ ছাড়া ‘সালার ২’ আছে তার হাতে।

 

Aminur / Aminur

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’