ট্রেড ইউনিয়ন নিবন্ধন ও অন্যায্য শ্রমচর্চা প্রতিরোধে এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশে ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও সময়োপযোগী করার লক্ষ্যে "ট্রেড ইউনিয়ন নিবন্ধনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) এবং অন্যায্য শ্রমচর্চা (Unfair Labour Practices) ও ট্রেড ইউনিয়নবিরোধী বৈষম্য (Anti-Union Discrimination) সংক্রান্ত এসওপি পর্যালোচনা বিষয়ক কর্মশালা" অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুস সামাদ আল আজাদ, মহাপরিচালক, শ্রম অধিদপ্তর।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা, ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ ও জবাবদিহিমূলক করা এবং কর্মক্ষেত্রে অন্যায্য শ্রমচর্চা ও ট্রেড ইউনিয়নবিরোধী বৈষম্য প্রতিরোধে কার্যকর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) প্রণয়ন ও বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামতের ভিত্তিতে যুগোপযোগী ও বাস্তবসম্মত এসওপি প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় শ্রম অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট অংশীজন, শ্রম বিশেষজ্ঞ, নিয়োগকর্তা ও শ্রমিক প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনায় ট্রেড ইউনিয়ন নিবন্ধন প্রক্রিয়ার উন্নয়ন, শিল্পখাতে সুষ্ঠু শ্রম সম্পর্ক প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক শ্রমমানের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর নীতিমালা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করা হয়।
এমএসএম / এমএসএম
উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২
ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা
ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল
মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন
ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে
প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের
বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা
বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি