ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ড্যাবের সমাবেশে অংশগ্রহণকারী সম্মানিত অতিথি ও চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ৯-৮-২০২৬ রাত ১২:১

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর গৌরবোজ্জ্বল ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশে অংশগ্রহণকারী সম্মানিত অতিথি ও চিকিৎসকদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।শনিবার (৮ আগস্ট) ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর গৌরবোজ্জ্বল ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক সমাবেশ মাননীয় প্রধানমন্ত্রী ও ড্যাব-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান এমপির সদয় উপস্থিতিতে একটি ঐতিহাসিক ও স্মরণীয় সমাবেশ অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়।
ড্যাবের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মহতী আয়োজনে ড্যাবের সকল নেতৃত্ব ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনাদের ব্যাপক অংশগ্রহণ, আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত উপস্থিতি সমাবেশটিকে অত্যন্ত সফল ও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সমাবেশ ড্যাবের ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে, যা কেবল আপনাদের সকলের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতার ফলে সম্ভব হয়েছে।এ জন্য ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি; বিশেষ অতিথি মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি; জেডআরএফ-এর মাননীয় ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান; মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি; মাননীয় স্বাস্থ্য মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন এমপি; সম্মানিত অতিথি মাননীয় প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এমপি; মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার; ড্যাবের সম্মানিত প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “পরিশেষে, আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। ড্যাবের সাংগঠনিক কার্যক্রমে আপনাদের অব্যাহত আন্তরিক সহযোগিতা ও পরামর্শ আমাদের আগামীর পথচলায় সহায়ক হবে এবং ড্যাবকে ঐক্যবদ্ধ করে আরো সুসংগঠিত ও গতিশীল করে বাংলাদেশের স্বাস্থ্য খাতে অবদান রাখবে। ইনশাআল্লাহ।”
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব ডাঃ মোঃ জহিরুল ইসলাম শাকিল।
বিজ্ঞপ্তিটি দৈনিক পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ ও প্রচারের জন্য পাঠানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক ডাঃ এরফান আহমেদ সোহেল।

এমএসএম / এমএসএম

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান