ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

উজানচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোলজার হোসেন মৃধার মনোনয়নপত্র দাখিল


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ১৪-১০-২০২১ দুপুর ৪:৫২
উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলজার হোসেন মৃধা আসন্ন উজানচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তার মনোনয়পত্র দাখিল করেছে উপজেলা নির্বাচন অফিসে।
 
১৪ ই অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দের কে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদের হাতে তার মনোনয়নপত্র দাখিল করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উজানচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসু মন্ডল ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান,ও সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় সহ উজানচর ইউনিয়ন বাসী।
 
সরজমিনে গিয়ে শোনা যায়  শহীদ পরিবারের সন্তান গোলজার হোসেন মৃধাকে এবারও উজানচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক উপহার দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
গোলজার হোসেন মৃধা কে নৌকা প্রতীকে মনোনীত করার পর থেকেই উজানচর ইউনিয়ন বাসীর মনে আনন্দ বিরাজ করছে।
 
উজানচর ইউনিয়ন বাসী বেধেছে জোট আগামী ১১ ই নভেম্বর নৌকা মার্কায় দিবে ভোট 
 
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রিয় উজানচর ইউনিয়ন বাসী আপনারা নৌকা মার্কায় ভোট দিন।
 
উজানচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী গোলজার হোসেন মৃধা বলেন, আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আর একটি বার চেয়ারম্যান হওয়ার সুযোগ করে দিন। আমি কথা দিচ্ছি আমার জীবনে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি আপনাদের সেবা করে যাব।

এমএসএম / এমএসএম

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক

গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন