অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয় অর্জন করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী ও টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে থাকা দলের বিপক্ষে বাংলাদেশের এই ঐতিহাসিক টেস্ট জয় দেশের ক্রিকেট ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল অধ্যায়। টাইগারদের অদম্য লড়াকু মানসিকতা, আত্মবিশ্বাস, দলীয় ঐক্য ও চমৎকার নৈপুণ্য পুরো জাতিকে গর্বিত ও আনন্দিত করেছে।”
তিনি আরও উল্লেখ করেন, এই অসাধারণ বিজয় আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের খেলোয়াড়দের অসীম সক্ষমতা ও উজ্জ্বল সম্ভাবনার প্রমাণ বহন করে। বিদেশের মাটিতে বিশ্বসেরা প্রতিপক্ষের বিরুদ্ধে কঠিন লড়াই করে জয় ছিনিয়ে এনে টাইগাররা বিশ্বমঞ্চে দেশের মর্যাদা আরও সমুন্নত করেছে।
বাংলাদেশ ক্রিকেট দলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে জিএম কাদের আশাবাদ ব্যক্ত করেন, এই অবিস্মরণীয় জয় দলের আত্মবিশ্বাস বহু গুণ বাড়িয়ে দেবে এবং আগামী দিনগুলোতে বাংলাদেশ দল আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় বড় সাফল্য উপহার দেবে। একই সাথে এই গৌরবময় অর্জনের আনন্দঘন মুহূর্তে তিনি দেশবাসীকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এমএসএম / এমএসএম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে জিএম কাদেরের অভিনন্দন
অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়
অস্ট্রেলিয়ার শক্ত প্রতিরোধে চতুর্থ দিনে রোমাঞ্চের অপেক্ষা
লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আরও কোণঠাসা করল বাংলাদেশ
২ উইকেট নিয়ে আরেক সেশনও বাংলাদেশের
হেডকেও বোল্ড করলেন হাসান
বাংলাদেশ আর ‘ছোট’ দল নয়, সত্যিকারের হুমকি : অস্ট্রেলিয়ার গণমাধ্যম
দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান
ডারউইনে বড় লিডের পথে বাংলাদেশ
টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ
অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি
বাংলাদেশ সিরিজ দিয়ে ১৫ বছর পর এমন কঠোর সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার