গুজরাটে যাচ্ছেন হার্শাল, হায়দরাবাদে ব্যান্টন
আইপিএলের আসন্ন মৌসুমের আগে দলবদলে বড় পরিবর্তন আনছে সানরাইজার্স হায়দরাবাদ ও গুজরাট টাইটানস। হার্শাল প্যাটেলকে গুজরাটের কাছে ছেড়ে দিতে যাচ্ছে হায়দরাবাদ। বিনিময়ে ইংল্যান্ডের উইকেটকিপার-ব্যাটসম্যান টম ব্যান্টনকে দলে পাচ্ছে তারা। দুই দলের মধ্যে এ নিয়ে চূড়ান্ত আলোচনা চলছে।
হার্শালকে দলে নিতে দুটি পদ্ধতি বিবেচনা করছে ফ্র্যাঞ্চাইজি দুটি। প্রথমটি সরাসরি খেলোয়াড় অদলবদল—হার্শাল যাবেন গুজরাটে, আর ব্যান্টন যোগ দেবেন হায়দরাবাদে। দ্বিতীয়টি নগদ অর্থের বিনিময়ে হার্শালকে দলে নেওয়া। খেলোয়াড় অদলবদলে সমঝোতা না হলে এই পথে এগোতে পারে গুজরাট।
২০২৫ সালের আইপিএল নিলামে ৮ কোটি রুপিতে হার্শালকে দলে নিয়েছিল হায়দরাবাদ। প্রথম মৌসুমে ১৩ ম্যাচে ১৬ উইকেট নিয়ে প্রত্যাশা পূরণ করলেও ২০২৬ মৌসুমে ছিলেন নিষ্প্রভ। পাঁচ ম্যাচ খেলে কোনো উইকেট পাননি ৩৫ বছর বয়সী এই পেসার। ২০২৪ সালে পাঞ্জাব কিংসের হয়ে ২৪ উইকেট নিয়ে জিতেছিলেন পার্পল ক্যাপ। এর আগে ২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৩২ উইকেট নিয়েও এই পুরস্কার জিতেছিলেন তিনি।
অন্যদিকে, ২০২৬ সালের মিনি নিলামে ২ কোটি রুপিতে ব্যান্টনকে দলে নিয়েছিল গুজরাট। তবে আঙুলের চোটে পুরো মৌসুমই মাঠের বাইরে থাকতে হয় ইংলিশ ব্যাটসম্যানকে। তার বদলি হিসেবে কনর এস্টারহুইজেনকে দলে নেয় গুজরাট। হায়দরাবাদে যোগ দিলে ব্যান্টন দলটির ব্যাটিংয়ে আক্রমণাত্মক বিকল্প হতে পারেন।
আগামী ১৭ নভেম্বর আইপিএলের দলগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকা চূড়ান্ত করার শেষ দিন। ১৬ ডিসেম্বর গোয়ায় হবে ২০২৭ মৌসুমের মিনি নিলাম।
aliul / aliul
সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার
গুজরাটে যাচ্ছেন হার্শাল, হায়দরাবাদে ব্যান্টন
রাওয়ালপিন্ডি টেস্টে জিতল না কেউ
ম্যানইউতে নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ফার্নান্দেস
ভ্যান ডাইককে নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় লিভারপুল
২৭ বছরে প্রথমবার এমন কীর্তি কোনো নিউজিল্যান্ড ব্যাটারের
বল বিকৃতির নতুন বিতর্কেও অটল অস্ট্রেলিয়া, বিয়ার্ডম্যানে তছনছ ইংল্যান্ড
ব্যাটিং স্বর্গেও ৪২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা, সাকিবের ৭ শিকার
‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’
রেকর্ড ২১ ছক্কায় ডাবল সেঞ্চুরি কিউই ব্যাটারের
সাফে বড় জয়ের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন পচেত্তিনো!