সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার
সাফ সেমিফাইনালের মহারণে একাদশে দুই পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। গত ম্যাচে ডিফেন্ডার সাদ উদ্দিন মারাত্মক চোট পেয়ে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। তার পজিশনে অভিজ্ঞ ডিফেন্ডার রহমত মিয়ার ওপরই ভরসা রেখেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি।
ভুটান ম্যাচে ইব্রাহিমের গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। বদলি হিসেবে নেমে চার মিনিটের মধ্যে গোল করেছিলেন। গ্রুপপর্বের পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচেও একাদশে ছিলেন তিনি। আজ আবার একাদশে জায়গা হারিয়েছেন। তার পরিবর্তে নাম্বার নাইন পজিশনে খেলবেন ফর্টিজের জাপানি বংশোদ্ভুত সুকি ইতোফুসা।
বাংলাদেশের প্রথম একাদশে আটজন প্রবাসী ফুটবলার নিয়ে দল সাজিয়েছেন ডুলি। ২০১৩ সালে ডেনমার্ক প্রবাসী জামাল ভূঁইয়ার মাধ্যমেই বাংলাদেশের ফুটবলে প্রবাসী ফুটবলারদের ধারা শুরু হয়েছিল। আজ সর্বোচ্চ আটজন খেললেও একাদশের বাইরে থাকছেন জামাল।
ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে। পাকিস্তানকে হারাতে পারলে ২১ বছর পর আবারও ফাইনালে খেলবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জিদান ইফসুফ, তারিক কাজী, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরি, কাজেম শাহ, সামিত সোম, রাকিব হোসেন, ফারহান আলী ওয়াহিদ ও সুকি ইতোফুসা।
aliul / aliul
সেমিফাইনালে বাংলাদেশ দলে দুই পরিবর্তন, একাদশে রেকর্ড ৮ প্রবাসী ফুটবলার
গুজরাটে যাচ্ছেন হার্শাল, হায়দরাবাদে ব্যান্টন
রাওয়ালপিন্ডি টেস্টে জিতল না কেউ
ম্যানইউতে নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ফার্নান্দেস
ভ্যান ডাইককে নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় লিভারপুল
২৭ বছরে প্রথমবার এমন কীর্তি কোনো নিউজিল্যান্ড ব্যাটারের
বল বিকৃতির নতুন বিতর্কেও অটল অস্ট্রেলিয়া, বিয়ার্ডম্যানে তছনছ ইংল্যান্ড
ব্যাটিং স্বর্গেও ৪২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা, সাকিবের ৭ শিকার
‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’
রেকর্ড ২১ ছক্কায় ডাবল সেঞ্চুরি কিউই ব্যাটারের
সাফে বড় জয়ের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন পচেত্তিনো!