ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ড্যাবের অভিনন্দন ও শুভেচ্ছা


প্রেস বিজ্ঞপ্তি photo প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ২০-৮-২০২৬ রাত ১০:৩০

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এ অভিনন্দন জানান।

বিবৃতিতে ড্যাব নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ৩৫ বছর পর দেশে সরাসরি প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ সদস্যদের ভোটে নিরঙ্কুশ বিজয় অর্জন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সাংবিধানিক সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়েছেন। এটি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, নিষ্ঠা ও গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য অবদানেরই পরম স্বীকৃতি। ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, দূরদর্শিতা ও ধৈর্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তারই ফলশ্রুতিতে তিনি আজ জাতির সর্বোচ্চ মর্যাদার আসনে আসীন হয়েছেন।

ড্যাব নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন, একজন সৎ, নিষ্ঠাবান ও পরিচ্ছন্ন ভাবমূর্তির অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তাঁর এই নির্বাচন দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী ও সুসংহত করবে। তাঁর প্রজ্ঞা, অভিজ্ঞতা ও সুদক্ষ নেতৃত্ব জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং সাংবিধানিক পদের মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিশেষে ড্যাব নেতৃবৃন্দ নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করেন এবং তাঁর নেতৃত্বে দেশ গণতন্ত্র, ন্যায়বিচার ও উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমএসএম / এমএসএম

রাজউকের মোবাইল কোর্টে ৪ ভবনে অভিযান, জব্দ ৪ বৈদ্যুতিক মিটার

ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা আবু তৈয়ব

উত্তরা ১১ নং সেক্টর সোসাইটির উদ্যোগে মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

লিডস করপোরেশন ও বশির সিন্ডিকেটের হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ !

রাখি বাদ, আ: লীগের আইন সহায়ক কমিটিতে জামায়াত পরিবারের হিরণ!

উত্তরায় মাদকবিরোধী অভিযান: ১৩ হাজার ইয়াবাসহ আটক ২

ঢাকায় অনুষ্ঠিত হলো অভিভাবক সমাবেশ ও স্বপ্নসভা

ড্যাবের উপদেষ্টা অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লার ইন্তেকাল

মোংলায় ভূমি দখল ও চাঁদাবাজির প্রতিবাদে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির ১,৫০০ সদস্য মাঠে

প্রাণিসম্পদকে পূর্ণাঙ্গ সেক্টর করার দাবি ভ্যাব-এর মহাসচিব ডা. কবির উদ্দিন আহমেদের

বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশনের কেন্দ্রীয় (আংশিক) কমিটি ঘোষণা

বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান